Friday, February 27, 2026
31.7 C
Dhaka

সংঘর্ষের পর চার ঘণ্টা সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় সন্দেহভাজনদের আটককে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ এবং পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির শাহ আলম তার অটোরিকশা সড়কের পাশে রেখে ইফতার করতে যান। এ সময় অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি করে চারজন সন্দেহভাজনকে আটক করা হয়। অটোরিকশাটি উদ্ধার হলেও ব্যাটারিগুলো অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আটকদের বাড়িতে নিয়ে ব্যাটারি উদ্ধারের জন্য মারধর করা হয়।

রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। তবে ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হবে না বলে জানায় এলাকাবাসী। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে রায়পুর থানার পুলিশ সদস্য মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুরের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় গাছের গুড়ি ফেলে এবং অগ্নিসংযোগ করে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

অটোরিকশা চালক শাহ আলম বলেন, ‘আমরা ব্যাটারি উদ্ধারের জন্য চোরদের আটকে রেখেছিলাম। পুলিশ এসে তাদের নিয়ে যেতে চায়। তাদেরকে না দেওয়ায় পুলিশ আমাদের ওপর হামলা চালায়।’

অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, রিকশা চুরির ঘটনায় মালিককে মামলা করতে বলা হলেও তারা অনিচ্ছা প্রকাশ করেন। পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এছাড়া পুলিশের ওপর হামলা ও আহতের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ভোরে দুটি ঘটনার এফআইআর নথিভুক্ত করা হয়। তবে মোট আসামির সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই...

কারা ফিদিয়া দিতে পারবেন, কারা করবেন কাজা

ইসলামে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ব্যক্তিগতভাবে পালন করার...

ফ্যামিলি কার্ডে ৫০০০ টাকার দাবি ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ চালুর নামে একটি ভুয়া ভিডিও...

ধানমন্ডিতে ভোরের মিছিল ঘিরে পুলিশি অভিযান

রাজধানীর ধানমন্ডি এলাকায় শুক্রবার ( ৫ ডিসেম্বর) ভোরে ঝটিকা...

মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে মৌলভীবাজার-১ আসনে...

পারিবারিক বিরোধে কুলাউড়ায় হত্যাকাণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে খুন্তি দিয়ে আঘাত...

সাতক্ষীরাকে কেন্দ্র করে দুপুরে কেঁপে উঠল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

শিশুদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল বইমেলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহর রূপ...

ব্যবসায়ীর কাছে বিক্রির পথে ১২ বস্তা পণ্য আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য ব্যবসায়ীর কাছে বেশি...

বাংলাদেশের প্রকৃতিকে ধারণ করা স্মার্টফোন আনছে অপো

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের স্মার্টফোন বাজারে...

বাবুগঞ্জে সেতুর ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক...

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বরিশাল সভা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের...

পাংশায় রাতের আঁধারে ব্যানার, সকালে নেই

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে আবারও...

তিন দিনের আবহাওয়া পূর্বাভাস প্রকাশ

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী রোববার (১ মার্চ) থেকে...
spot_img

আরও পড়ুন

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে লক্ষ্মীপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আগুন দিয়ে প্রায় সাড়ে...

কারা ফিদিয়া দিতে পারবেন, কারা করবেন কাজা

ইসলামে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ব্যক্তিগতভাবে পালন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোজা ও নামাজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। প্রশ্ন উঠেছে—একজন মানুষ কি...

ফ্যামিলি কার্ডে ৫০০০ টাকার দাবি ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ চালুর নামে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে লাখ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা...

ধানমন্ডিতে ভোরের মিছিল ঘিরে পুলিশি অভিযান

রাজধানীর ধানমন্ডি এলাকায় শুক্রবার ( ৫ ডিসেম্বর) ভোরে ঝটিকা মিছিল বের করার সময় মহিলা আওয়ামী লীগের সাত নেতা–কর্মীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। এ...
spot_img