Friday, February 27, 2026
31.7 C
Dhaka

বরিশালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রীর বক্তব্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবস্থার সঙ্গে এখনো পুরোপুরি সম্পৃক্ত হওয়া সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন। গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সাম্প্রতিক মনোমালিন্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের সঙ্গে কি কারণে মনোমালিন্য ও বিভেদ সৃষ্টি হয়েছে সে বিষয়টি আমি এখনো পুরোপুরি অবহিত নই। এ বিষয়ে আমি বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সৃষ্ট সমস্যা সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব।’

এর আগে সকালে বরিশাল সার্কিট হাউজে আয়োজিত একটি সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কলমাকান্দায় তিনটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার অভিযোগে...

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই...

কারা ফিদিয়া দিতে পারবেন, কারা করবেন কাজা

ইসলামে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ব্যক্তিগতভাবে পালন করার...

ফ্যামিলি কার্ডে ৫০০০ টাকার দাবি ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ চালুর নামে একটি ভুয়া ভিডিও...

ধানমন্ডিতে ভোরের মিছিল ঘিরে পুলিশি অভিযান

রাজধানীর ধানমন্ডি এলাকায় শুক্রবার ( ৫ ডিসেম্বর) ভোরে ঝটিকা...

মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে মৌলভীবাজার-১ আসনে...

পারিবারিক বিরোধে কুলাউড়ায় হত্যাকাণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে খুন্তি দিয়ে আঘাত...

সাতক্ষীরাকে কেন্দ্র করে দুপুরে কেঁপে উঠল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

শিশুদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল বইমেলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহর রূপ...

ব্যবসায়ীর কাছে বিক্রির পথে ১২ বস্তা পণ্য আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য ব্যবসায়ীর কাছে বেশি...

বাংলাদেশের প্রকৃতিকে ধারণ করা স্মার্টফোন আনছে অপো

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের স্মার্টফোন বাজারে...

বাবুগঞ্জে সেতুর ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক...

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বরিশাল সভা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের...

পাংশায় রাতের আঁধারে ব্যানার, সকালে নেই

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে আবারও...
spot_img

আরও পড়ুন

কলমাকান্দায় তিনটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মামুন মিয়া। তিনি রংছাতি ইউনিয়ন...

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে লক্ষ্মীপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আগুন দিয়ে প্রায় সাড়ে...

কারা ফিদিয়া দিতে পারবেন, কারা করবেন কাজা

ইসলামে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ব্যক্তিগতভাবে পালন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোজা ও নামাজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। প্রশ্ন উঠেছে—একজন মানুষ কি...

ফ্যামিলি কার্ডে ৫০০০ টাকার দাবি ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ চালুর নামে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে লাখ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা...
spot_img