Thursday, February 26, 2026
23.7 C
Dhaka

গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

বরগুনার বেতাগীতে রামদার মুখে এক নারীকে জিম্মি করে নগদ টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের প্রবাসী মো. বাবুল সিকদারের বাড়িতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ঘরে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে পড়েন।

ভুক্তভোগী মো. বাবুল সিকদারের স্ত্রী সালমা বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলতেই মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে রামদা হাতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলে ওই সময় আরও ৩-৪ জন ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে।

পরে ডাকাতরা তার গলায় রামদা ধরে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা এবং স্বর্ণের চেইন দুইটি, হাতের চুড়ি এক জোড়া, সোনার আংটি দুইটিসহ প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল।

সালমা বেগম আরও বলেন, গতকাল বৃহস্পতিবার তিনি বেতাগী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে এনেছিলেন, সেই টাকাও ডাকাতরা নিয়ে গেছে। ডাকাত দল চলে যাওয়ার পর তিনি পাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার পর বেতাগী থানা পুলিশকে জানানো হলে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। পরে জানা গেছে, তিনি ছুটিতে রয়েছেন।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই খুদা বলেন, এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে বেতাগী থানা পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত বেতাগী থানায় মামলা করতে কেউ আসেনি। মামলা করতে চাইলে পুলিশ থানায় মামলা নেবে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।...

হৃদ্‌রোগীদের রোজা রাখার আগে যেসব সতর্কতা জরুরি

হৃদ্‌রোগ বা রক্তসঞ্চালন–সংক্রান্ত সমস্যায় ভোগা অনেক মানুষের মনে রোজা...

নতুন এআই এজেন্ট ওপেনক্ল ঘিরে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা

বছরের শুরুতেই প্রযুক্তি দুনিয়ায় দ্রুত আলোচনায় উঠে এসেছে একটি...

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশব্যাপী কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি...

স্বাস্থ্য ও স্বাদের দৌড়ে কোন চাল এগিয়ে

বাঙালির দৈনন্দিন জীবনে ভাতের গুরুত্ব অপরিসীম। সকাল, দুপুর কিংবা...

চার বছরের সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা...

২০২৬ সালের ফিতরার ন্যূনতম ও সর্বোচ্চ হার

এ বছরের জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল...

ডেস্কটপ অ্যাপ ছাড়াই ভিডিও কল

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সনে নতুন একটি...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সঠিক পরিকল্পনা, ওষুধের ডোজের সমন্বয় এবং সচেতন থাকলে অধিকাংশ ডায়াবেটিক রোগী নিরাপদে...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা প্রাচীরে জালে আটকা পড়ে আহত হয়েছে ধূসর মাথাযুক্ত মাছ ঈগল। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয়দের...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া কিংবা বিক্রির আগে অবশ্যই হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা ফরজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে ঈমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের...
spot_img