Saturday, March 14, 2026
37.5 C
Dhaka

বায়ুদূষণের ক্ষতি থেকে বাঁচাতে ‘স্বপ্নদ্রষ্টা’ সংগঠনের ভিন্নধর্মী উদ্যোগ

নাহিদ আহসান

যুক্তরাষ্ট্রের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান  ‘ হেলথ ইফেক্টস ইন্সটিটিউট ‘ এবং ‘ ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এন্ড এভ্যুলুশন ‘ এর যৌথ উদ্যোগে করা একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রতিবছরে বায়ুদূষণ এর ফলে প্রায় ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষ মৃত্যুবরণ করেন।

এমন বিশাল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ শুধুমাত্র বায়ুদূষণ, এটা বেশ ভাবনার বিষয়। বায়ুদূষণ এর প্রতিকার, প্রতিরোধ ইত্যাদি সম্পর্কে আমরা সবাই ই জানি। তবুও শিল্পায়নের এই যুগে বায়ুদূষণ প্রতিরোধ যেন আকাশকুসুম কল্পনা। তবুও বায়ুদূষণ এর হাত থেকে বাঁচার জন্য কিছু হলেও অন্তত করতে হবে, হোক তা খুব অল্প পরিসরে বা অল্প কিছু মানুষের মধ্যে, কিন্তু শুরুটা অন্তত করতে হবে।

দেশ, দেশের মানুষের কথা, সমাজের মানুষের কথা চিন্তা করে এক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করছে সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’। সম্পূর্ণ ভিন্নধর্মী এবং শুধুমাত্র মানুষদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘ হবো/হও/হন সচেতন আমি/তুমি/আপনি ‘ ভিন্নধর্মী এই মূলমন্ত্র ধরে বায়ুদূষণ এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় ‘জনসচেতনতা তৈরী এবং মাস্ক বিতরণ’ কর্মসূচি হাতে নিয়েছে সমাজকল্যাণ-এ বিভিন্ন অবদান রাখতে থাকা এই সংগঠন।

ঢাকা শহরকে কেন্দ্র করে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। কেননা বায়ুদূষণ এর প্রচণ্ড বাজে অবস্থা রাজধানী ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলগুলোতেই।

এই ইভেন্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে বায়ুদূষণ ও তার ক্ষতিকর প্রভাবের হাত থেকে  মানুষকে সচেতন করে তোলা। শুধুমাত্র সচেতনধর্মী এই উদ্যোগে নেই কোনো বিশাল আয়োজন। ধুলোবালির হাত থেকে বাঁচার জন্য ক্ষুদ্র এক বার্তা দেশের সকল প্রান্তে পৌঁছে দেয়ার জন্য মাঠে নামবে এই সংগঠন। শুধুমাত্র ‘স্বপ্নদ্রষ্টা’ সংশ্লিষ্ট মানুষ দ্বারা মানবকল্যাণের এই উদ্যোগ বাস্তবায়ন কখনোই সম্ভব না। প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। সচেতনতামূলক সকল বার্তা, সকলের নিকট পৌঁছিয়ে দেয়ার যেই দায়িত্ব ‘স্বপ্নদ্রষ্টা’ নিয়েছে তাতে একাত্মতা প্রকাশ করে নিজ উদ্যোগে সকলের নিকট পৌঁছে দিন সচেতন হবার বার্তা।

” ধুলোবালিতে বাড়ছে মরণ

মাস্ক ব্যবহারে বাঁচবে জীবন ” 

—–স্লোগানকে মূল কথা ধরে পরিচালিত হবে এই ইভেন্ট। ঢাকা এবং এর আশেপাশের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। বিভিন্ন দল কাজ করবে এইক্ষেত্রে।

জনসচেতনতায়ঃ স্বপ্নদ্রষ্টা।

যার মূল মন্ত্রঃ জনসেবায় সর্বদা উন্মুখ।

| হবো সচেতন আমি

হও সচেতন তুমি

হন সচেতন আপনি |

[ যদি আপনিও আপনার সমাজের রাস্তাঘাটে চলাচলের সময় প্রচন্ড বায়ুদূষণ দেখতে পান এবং মানুষকে সচেতন করার জন্যে আপনার মনও ব্যাকুল হয়ে উঠে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

আপনার সমাজের মানুষকে সচেতন করার উদ্যোগ আপনাকেই নিতে হবে।

সার্বিক সহযোগিতায় থাকবে ‘স্বপ্নদ্রষ্টা’ ]

” নিজে বদলালেই তো

বদলে যাবে দেশ।

গড়ব মিলে,

স্বপ্নের বাংলাদেশ। “

যেকোনো প্রয়োজনেঃ [email protected]

spot_img

আরও পড়ুন

বিনা কারণে রোজা ভঙ্গের কঠিন শাস্তি

ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র রমজান মাসে...

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা...

৮ হাজার টাকার হেডফোন নিয়েই শুরু সমালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে...

শবে কদরের রাতে যেসব আমল গুরুত্বপূর্ণ

ইসলামি শরিয়তে শবে কদর বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ...

ইনডোর গাছেই বদলে যাবে ঘরের পরিবেশ

ঘরের পরিবেশ প্রাণবন্ত রাখতে ছোট একটি গাছই অনেক সময়...

ডিজিটাল লেনদেনে বাড়ছে সাইবার প্রতারণা

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।...

দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র...

ইতিকাফের সময় জানাজার নামাজে অংশ নেওয়ার বিধান

রমজানের শেষ দশকে ইতিকাফ করা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি...

১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও লরি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ...

গরমে ক্লান্তি দূর করতে আয়রনসমৃদ্ধ খাবারের গুরুত্ব

আয়রন মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান।...

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানি কার্যক্রম উদ্বোধন

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবকদের জন্য সম্মানি প্রদানের একটি...

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা পাঁচ পাওয়ার ব্যাংক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি প্রযুক্তি...

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ...
spot_img

আরও পড়ুন

বিনা কারণে রোজা ভঙ্গের কঠিন শাস্তি

ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র রমজান মাসে প্রত্যেক সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর রোজা ফরজ করা হয়েছে। ইসলামি শরিয়তে এটি বাধ্যতামূলক বিধান...

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের কর কার্যকর হলে প্রতি জিবি ডেটার জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত...

৮ হাজার টাকার হেডফোন নিয়েই শুরু সমালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অধিবেশন চলাকালে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহারের জন্য...

শবে কদরের রাতে যেসব আমল গুরুত্বপূর্ণ

ইসলামি শরিয়তে শবে কদর বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচিত। ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান, মর্যাদা বা মহিমা। আরবি...
spot_img