Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

আজ মহাষষ্ঠী, শারদীয়া দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু

ইভান পাল

ও ও ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে।।

ঢ্যাং কুর-কুর কুর-কুর বাদ্যি বেজেছে।।

গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে।।

সত্যিই তাই।।

চারদিকে পুজোর গন্ধে ম ম করছে সবকিছু।। আর বাঙালির পুজো মানেই ঢাক ঢোল বাদ্যি তো থাকছেই।। আবার গাছে গাছে শিউলি ফুটেছে মানেই, শারদীয়ার একেবারে যে দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।। আরে সত্যি রাখছে না। একেবারে পুজোর দ্বারপ্রান্তেই আমরা, মানে বাঙালিরা।। কারণ—

আজ মহাষষ্ঠী।।

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে।

শরত মানেই নদীর তীরে কাশফুল,সাদা মেঘ। আর শরত মানেই বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।। তাইতো বলা হয়ে থাকে, শারদীয়া দূর্গাৎসব।

জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। আবার, আগামী ৮ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে।

সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবার এইসময়ে দেবী দূর্গা শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসেন।

পুরাণ বলা হয়েছে, অসুর শক্তির কাছে যখন পরাভূত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন তখন এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্রিত হন দেবতারা। অসুর শক্তির বিনাশ করতে এক মহাশক্তির আবির্ভাব ঘটলো। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন মঙলময়ী অসুরবিনাশী দেবী দুর্গা।

গতকাল বৃহস্পতিবার গোধূলি লগ্নে মন্দিরগুলোতে দেবীর বোধনের মধ্য দিয়ে  সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পঞ্জিকা মতে, আজ শুক্রবার ষষ্ঠীপূজা।

এদিকে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরগুলোর পাশাপাশি সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করে বলেন, পূজার সময়ে কোনো ধরনের হামলা বা সহিংসতার আশঙ্কা নেই। তার পরও যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের কন্ট্রোল রুমসহ সব জায়গায় আলাদা ফোর্স থাকবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সারা দেশে মণ্ডপগুলোতে ৫ অক্টোবর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিন লাখ সদস্য নিয়োজিত থাকবেন। নারী স্বেচ্ছাসেবক দল, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশও উপস্থিত থাকবে তাতে।।

এ ছাড়া মণ্ডপে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পূজামণ্ডপে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রাজধানীর মন্দিরগুলোতে পূজার প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি। গতকাল ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মহানগর এলাকার মন্দিরগুলোর প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য আলাদা পথ, প্রতিটি পূজা মণ্ডপে কমপক্ষে ১০ জন নিজস্ব স্বেচ্ছাসেবকের ২৪ ঘণ্টা তদারকি ও পাহারার ব্যবস্থা, আতশবাজি ও পটকা না ফোটানো, ৮ অক্টোবর রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন, পূজার মন্দির ও সমগ্র এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বাংলাদেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও এলাকাভিত্তিক পূজা কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে এবার সারাদেশে ৩১ হাজার ১০০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রাজধানীতে ২৩৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, যা আগের বছরগুলোর চেয়ে বেশি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে ও ২০১৭ সালে সারাদেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজধানীতে ২০১৮ তে ২৩৪টি ও ২০১৭ সালে ২২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

চ্যানেল আগামীর পক্ষ থেকে — সবাইকে জানায় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ।।

ছবিঃসংগৃহীত

spot_img

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...
spot_img

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো বিষয় নির্বাচন। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিক্ষার্থী এবং অভিভাবকেরা সামাজিক...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে উঠে...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...
spot_img