Thursday, June 18, 2026
28 C
Dhaka

লেটস ফার্ণিশ: বাংলাদেশের নবীন তিন তরুণ উদ্যোক্তার এক ভিন্নধর্মী গল্প

ইভান পাল

বলা হয়ে থাকে, উদ্যোক্তা যিনি হন তিনি নাকি জন্মগতভাবেই উদ্যোক্তা হয়ে জন্মান। তিনি একজন নেতা, তার অসাধারণ বুদ্ধীদীপ্ত মনোভাবে তাকেঁ এগিয়ে নেয়। তারঁ ভেতর থাকে অসাধারণ সব স্বপ্ন। স্বপ্নের দেশে তাল মিলিয়ে চলতে তাকেঁ অনেক বন্ধুর পথও পাড়ি দিতে হয়।

তিনি যেকোন সৃজনশীল বিষয়ে কাজ করতে আগ্রহী থাকেন। আবার যেকোন কিছুতেই ইতিবাচকভাবে সুযোগ খুজতেঁ থাকেন।

একজন উদ্যোক্তার গুরুত্বপূর্ণ এবং প্রধান গুন হলো তিনি অবশ্যই লক্ষ্য ঠিক রেখে পরিকল্পনামাফিক নীতি নির্ধারণ করে এগিয়ে যেতে থাকেন।

হুম্ম! এগুলোই একজন সফল উদ্যোক্তার গুণাবলি। কিন্তু, এক্ষেত্রে একটা কথা আছে আর তা হচ্ছে, সবসময় সবক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যায় না। কখনো কখনো কিছু কাজ হুটহাট করে হয়ে যায় অথবা ঐযে বললাম, ইতিবাচকভাবে সুযোগ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হয়। হুম্ম! তাই।।

এই যেমন, এখন বাংলাদেশের একেবারেই নবীন তিন তরুণ উদ্যোক্তার কথা বলবো। তারা কিন্তু, আগে থেকেই সাত পাঁচভেবে কোন কিছুই ঠিক করেননি। হুটহাট করেই সব গুছানো আর তাঁদের পরিশ্রম সাথে বুদ্ধিদীপ্ত মনোভাব নিয়ে কাজে লেগে পড়া।

চলুন প্রিয় পাঠক, জেনে আসি বাংলাদেশের নবীন এবং তরুণ এই উদ্যোক্তাদের সম্পর্ক।

মুহাইমিনুল ইসলাম রাহুল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদশের একজন ছাত্র। তিনি মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তারঁ সাথে আলাপ হয় বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দুইজন ছাত্রের সাথে। পরিচিত হওয়ার পর চলে তিনজনের জম্পেশ  আড্ডা। আড্ডার ফাকেঁ বিভিন্ন কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের ছাত্রদের হোস্টেল জীবন সম্পর্কে। হোস্টেল জীবনে থাকা ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয় এই তিনজনের। যার মধ্যে অন্যতম হল ফার্নিচার কেনা এবং হোস্টেল জীবনে তা ব্যবহার করা।

ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন হোস্টেলে বসবাস করা ছাত্ররা সবসময়ই বাসা বা হোস্টেল পরিবর্তন করার সময় ফার্নিচার কেনা এবং বহন করা নিয়ে বেশকিছুটা সমস্যার সম্মুখিন হয়ে থাকেন৷ এছাড়া কমদামি ফার্নিচার ব্যবহারের ফলে ছাড়পোকার কামড়ে বিভিন্ন রোগ বালাইও দেখা দেয়।

আলাপের ফাকেঁ ঐখানেই এনিয়ে তাদের মাথায় একটা আইডিয়া চলে আসে। ঐযে শুরুতে বলেছিলাম না, কখনো কখনো কিছু কিছু বিষয়  নিয়মমাফিক না হয়ে হুটহাট করেও হয়ে যেতে পারে।

বাংলাদেশের হোস্টেল জীবনে থাকা ছাত্রদের এই সমস্যা সমাধানের জন্য “লেটস ফার্নিশ” নামের একটি রেন্টাল ফার্নিচার কোম্পানির কথা মাথায় আসে এই তিন উদ্যোক্তাদের৷

তবে শুরুর পরের গল্পটা খুব বেশি মসৃণ ছিল না। কেনোই বা হবে। কারণ, উদ্যোক্তা মানেই তো ঝুকিঁর খেলা, কঠিন খেলা। অনেক কঠিন। সাথে যেকোন কিছুতে ঝুকিঁও কম না।

একজন উদ্যোক্তাকে এইসব ঝুঁকি, এইসব বাধাঁ বিপত্তিকে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবেই।

বিভিন্ন ইনভেস্টরের কাছে এই তিন তরুণ উদ্যোক্তা তাদের করা আইডিয়াটা নিয়ে আলোচনা করার পর কখনো কখনো হতাশ হতে হয়েছে তাদের।

কিন্তু তবুও তারা থেমে থাকেন নি। ঐযে বললাম না,  একজন উদ্যোক্তাকে এইসব ঝুঁকি, এইসব বাধাঁ বিপত্তিকে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবেই।

ইনভেস্টদের এত বাধঁ সাধা, তাদের কাছে এতবার রিজেক্ট হবার পরও এই তিন উদ্যোক্তা থেমে থাকেননি। নতুন আলো খুঁজতে, তাদেরঁ দেখা সেই নতুন ভোরের স্বপ্ন কে সার্থক করতে তারাও কারো মুখ চেয়ে বসে না থেকে নিজ প্রচেষ্টায় এগিয়ে গিয়েছিল।

বিভিন্ন সার্ভে করে এবং একটি নতুন স্বপ্ন নিয়ে অবশেষে পহেলা জানুয়ারি, ২০১৯ এ যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম ফার্নিচার রেন্টাল কোম্পানি “লেটস ফার্নিশ“৷

তাঁদের সবথেকে মজার এবং সাফল্যগাঁথা ব্যাপার হচ্ছে,  বাংলাদেশের আইসিটি মন্ত্রনালয়ের আয়োজনে ” স্টুডেন্ট টু স্টার্টাপঃ চ্যাপ্টার ১” এ অংশগ্রহণ করে তাঁরা উইনার হয়। এই চার মাসে তারা প্রায় ৫০ জন ক্রেতা পেয়েছেন এবং তাদের ক্রেতার সংখ্যা আরো বাড়বে বলে এই তিন স্বপ্নদেখা এবং সফল তরুণ উদ্যোক্তা আশাবাদি৷

লেটস ফার্নিশ” এর প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন ইফাজ আহমেদ -সিইও , মুহাইমিনুল ইসলাম রাহুল – সিডিও এবং তৌহিদুল ইসলাম -সি এমও। এছাড়াও আরো ১০ জন নিয়ে তাদের একটি দলও রয়েছে৷

বর্তমানে যে কেউই এই “লেটস ফার্নিশে” ফার্নিচার রেন্ট করতে হলে তাদের www.letsfurnishbd.com এই ওয়েবসাইটে গিয়ে ফার্নিচার রেন্ট করতে পারবেন।

বিভিন্ন আকর্ষণীয় এবং সুলভমূল্যে এই ফার্নিচার সামগ্রী যেমন : খাট, টেবিল, আলমারি, ড্রইং টেবিল ইত্যাদি রেন্ট হিসেবে পাওয়া যাবে। খুব শীঘ্রই তারা ফ্রিজ, টিভি, এসি এমন কিছু সৌখিন ফার্নিচারও যোগ করতে যাচ্ছে যেন তরুন কর্মজীবী মানুষরাও এই সেবা খুব শীঘ্রই গ্রহণ করতে পারে৷

সেই সাথে রেন্ট করার কাজটা আরো সহজ করতে এপস এর মাধ্যমে পুরো ঘর সাজানোর প্রায় সব সামগ্রীই পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে এই তিন তরুণ স্বপ্নবাজ এবং সফল উদ্যোক্তার জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। আগামী পরিবার তাদের উত্তরোত্তর উজ্জ্বল সাফল্য কামনা করছে।

 

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img