Monday, April 20, 2026
34 C
Dhaka

নাচ-গান আলপনায় উৎসবের আমেজে “বৈশাখ” বন্দনায় মেতে উঠল চট্টগ্রাম

ইভান পাল 

পহেলা বৈশাখ বাংলা ও বাঙ্গালিদের প্রাণের উৎসব। আবহমান বাংলার একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি এই বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ।

প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছরই রাজধানী ঢাকাসহ সারাদেশেই থাকে নানান আয়োজন। আর বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর চাঁটগাতেও থাকে বৈশাখ বরণের হাজারো প্রস্তুতি।

প্রতিবছরের মতো এবছরও ভোর থেকেই চট্টগ্রামের উৎসবের স্থানগুলোতে ছিল বৈশাখের আবাহন। প্রাণের উৎসব সেই বৈশাখের আবাহনে নতুনকে সাদরে বরণ করে নিতে গান, কবিতা আবৃত্তি, কথামালা আর বাদ্যযন্তের সুরে সৃষ্টিসুখের উল্লাসে মেতে ছিল চট্টলাবাসী আর চট্টলার শিল্পী সমাজ।।

চারুকলার শিল্পীদের রং তুলির আচঁড়ে দেওয়া আলপনায় সুসজ্জিত ছিল বন্দরনগরীর ডিসি হিলের বৈশাখী আমেজের আঁচ লাগা সড়কটি।

আর নগরীর ডিসি হিলে শ্রুতি-অঙ্গনের ভৈরবী রাগে ধ্রুপদ পরিবেশনের মধ্য দিয়ে “সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ” এর উদ্যোগে৪১তম বর্ষবরণের শুভ সূচনা হয়।

প্রতিবারের মতো এবারও তাদের স্লোগান ছিল “পহেলা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক”।

ছেলেরা বৈশাখের রং লাল সাদা পাঞ্জাবি কিংবা মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ির কারুকাজের ঢঙয়ে নগরীর প্রতিটি স্থান ছিল উৎসবের আমেজে লোকে লোকারণ্য। প্রাণের উৎসব বৈশাখ বরণে ছিল শুধু মানুষ আর মানুষ।

এবছর বাংলাদেশের এবং চট্টগ্রামের বিখ্যাত আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ তাদের বর্ষবরণ করেছে বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত রণজিৎ রক্ষিতকে স্মরণের মধ্য দিয়ে।

এদিন সকাল আটটায় নগরীর নন্দন কাননস্থ ভূমি অফিসের সম্মুখ চত্বরে বোধন আবৃত্তি পরিষদ এক পথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করে।

যেখানে শিল্পীরা নাচ গান, ঢোল আর তবলায় সুরের মুর্ছনা ছড়ায়। সেই সাথে এই পথ অনুষ্ঠান থেকেই বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা সুর, তাল, লয়ে শ্রুতিমধুর আবৃত্তি পরিবেশন করেন।

এরপরে বোধনের আবৃত্তিশিল্পীরা একে একে আবৃত্তি পরিবেশন করেন নগরীর জামালখানে ডা: খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিশুমেলার বর্ষবরণ আয়োজনে, চট্টগ্রাম রেড ক্রিসেন্টের আয়োজনে, সিআরবি শিরীষতলা,  কলেজিয়েট স্কুল এবং সবশেষে আবারো নন্দন কাননস্থ নগরীর ডিসি হিলে আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের গ্রন্থনা ও নির্দেশনায় চাটঁগাইয়া ছড়া পরিবেশনের মধ্য দিয়ে বোধন আবৃত্তি পরিষদ এবছরের মতো তাদের বর্ষবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন করেন।

বোধন ছাড়াও চট্টগ্রামের অন্যান্য যে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে — প্রমা আবৃত্তি সংগঠন, নটরাজ নৃত্যাঙ্গন, তারুণ্যের উচ্ছ্বাস,  ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, সংগীত ভবন, রক্তকরবী, জয়ন্তী, ছন্দানন্দ, গুরুকুল, সুর-সাধনা, সৃজামি, গীতধ্বনি, রাগেশ্রী, বংশী, খেলাঘর, প্রীতিলতা ও সপ্তডিঙা শিল্পাঙ্গন, গুরুকুল, ঘুঙুর, সঞ্চারী, চারুতা, দি স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন ও কৃত্তিকা নৃত্যালয় প্রভৃতি সাংস্কৃতিক সংগঠন গুলোর মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর ছিল ডিসি হিল থেকে সিআরবি, শিল্পকলা একাডেমী কিংবা চট্টগ্রামের প্রতিটি উৎসব অংগন।

এছাড়াও প্রতিবছরের মতো এবছর ও বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। সরকারি সিটি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, চটগ্রামের চারুকলা ইন্সটিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আছেই। বাংলা বছরকে বরণ করে নিতে শিক্ষক শিক্ষার্থীদের যেন এক প্রাণের আয়োজন, নানা রঙে রঙ্ধনুর আয়োজন।

আবহমান বাঙলার এই সাংস্কৃতিক উৎসবগুলো এভাবেই যুগ যুগ ধরে বেচেঁ থাকুক বাঙ্গালির প্রতিটি হৃদস্পন্দনে, হৃদমাঝারে আর চাঁটগাবাসী এভাবেই প্রতিটি বছরের নববর্ষকে স্বাগত জানাক, প্রাণ খুলে বৈশাখ বন্দনায় মাতুক এটাই প্রার্থনা।

 

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img