Saturday, June 27, 2026
28.4 C
Dhaka

ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো অবনমেলা

ইভান পাল

গত ১৩ ও ১৪ ই ফেব্রুয়ারি ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো অবন মেলা উৎসব এর।

এদিন ভোরের আলো ফুটতেই রবীন্দ্র সংগীতের মন মাতানো সুর ভেসে আসছিলো রবীন্দ্রভারতীর ক্যাম্পাস থেকে।

একদিকে ছিলো প্রকৃতির রাজ্যে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা, পত্র পল্লবে হাল্কা শিশির ভেজা আবহাওয়া তো ছিলোই সাথে মন মাতানো হাওয়া দিচ্ছিল চারদিকে।

অবন মেলা

আর অন্যদিকে জোড়াসাঁকোর এই ঠাকুর বাড়িতে চলছিল অবন মেলার আয়োজন। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই ছিলো সাজ সাজ রব। শিক্ষার্থীরাও সেজেছিলেন বেশ করে সাথে আবার তারা খুব ব্যস্ত নিজেদের স্টলগুলো সাজাতে।

একদিকে রবীন্দ্রসংগীত অন্যদিকে এই প্রকৃতি সাথে আবার অবনমেলা অর্থাৎ সবটা মিলিয়ে মিশিয়ে পুরো পরিবেশটা ছিলো অসাধারণ!

১৯৯৯ সাল থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী এ অবনমেলা। আর এবার ঐতিহ্যবাহী এ উৎসব টি ২০ বছরে পদার্পণ করল। এনিয়ে অনেকটা যদি সাহিত্যের রসেই বলি, তবে বলতেই হয়~ “শৈশব, কৈশর পেরিয়ে আজ সে (অবন মেলা) তরুণ (২০বছরে পা রাখলো)।

এ প্রসঙে যদি একটু বলি—-

অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। আবার তারঁ অন্য পরিচয় হচ্ছে — তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। আর সে দিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তারঁ পিতৃব্য (কাকা) ।

অবন ঠাকুর কিংবা অবনীন্দ্রনাথ ঠাকুর

অবনীন্দ্রনাথ ঠাকুর কে অবন ঠাকুর ও বলা হতো। তো, অবন ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ৭ ই আগষ্ট ১৮৭১ সালে। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন ৫ই ডিসেম্বর ১৯৫১ সালে।

বলা হয়ে থাকে, যেহেতু অবন ঠাকুর ডিসেম্বর মাসে দেহান্তরিত হয়েছিলেন তাই ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এ অবনমেলা উৎসব অনুষ্ঠিত হয়। আর এরপর থেকেই প্রতিবছর এ অবনমেলা উৎসব টি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত জাকঁজমকভাবে এবং বর্ণিলভাবে উদযাপন করে আসছে।

অনেকেই মনে করেন, নন্দন মেলা থেকে অনুপ্রাণিত হয়েই এই অবন মেলার পথ চলা। ভারতের বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপ্যাল পদের দায়িত্ব পান ১৯২২ সালে। নন্দলাল বসুর জন্মদিন হলো ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। আর এ উপলক্ষ্যে তাঁর জন্মদিনের আগের দু’দিন শান্তিনিকেতনের কলাভবন চত্বরে আয়োজিত হয় এই নন্দন মেলা।

শান্তিনিকেতনের বিশ্বভারতী তে চলে নন্দন মেলা আর রবীন্দ্রভারতীতে চলে অবনমেলা ।।

অবন মেলার কিছু পণ্য সম্ভার (ছবি: নওসিন)

অবন মেলায় এলে পাওয়া যাবে রবীন্দ্রভারতীর শিক্ষার্থীদের নিজ হাতে প্রস্তুতকৃত সুন্দর সুন্দর সব পেন্টিং, গয়নার সামগ্রী, মাটির বিভিন্ন পণ্য।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাই এই মেলায় অংশ নেয়। 

মূলত: এতে ভাস্কর্য, পেইন্টিং, অ্যাপ্লাইড আর্ট, ভিজুয়াল আর্ট, হিস্টোরি অব আর্ট বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুতকৃত হাতে তৈরি পণ্য সামগ্রী ই পাওয়া যায়।

মেলায় শিক্ষক এবং শিক্ষার্থীরাই যৌথভাবে বিভিন্ন হাতে তৈরি পণ্যের দোকান বা স্টল দিয়ে থাকেন। তারাই ঐ দুদিনের জন্য বিক্রেতা হিসেবে তাদের ই প্রস্তুতকৃত এসকল পণ্য সামগ্রী বিক্রি করেন। মেলা টি ছিল সকলের জন্য উন্মুক্ত।  

মেলার প্রাক্কালে প্রস্তুতি পর্বের ছবি

আর দু-দিন ব্যাপি এ মেলা শুরু হয় দুপুর ১২ টা থেকে মেলা শেষ হয় রাত ৯ টায়। এসময় বিভিন্ন দশর্নাথীরা আসেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আর তাদের পছন্দসই, প্রয়োজনীয় কিংবা শৌখিন সব হাতে তৈরি পণ্য সামগ্রী তারা কিনে থাকেন।

তবে মেলাতে যে শুধুমাত্র পণ্য সামগ্রী ই পাওয়া যায়, তা কিন্তু একেবারে ই নয় এতে খাবারেরও বিভিন্ন স্টল ছিল। মেলা মানেই তো খাওয়া-দাওয়া আর ঘুরে বেড়ানো।

গত ১৩ ই ফেব্রুয়ারি দু-দিন ব্যাপি অনুষ্ঠিত এই অবনমেলার শুভ উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর সব্যসাচী বসু রায় চৌধুরী।

অবন মেলায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ

এই মেলা সম্পর্কে রবীন্দ্রভারতী  বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়্যাল আর্টস ডিপার্টমেন্টের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মহুয়া নওশিন জানান, “প্রতি বছর ই আমাদের ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়। আর প্রতি বারই এই মেলা কে ঘিরে আমাদের বিশাল রকমের প্রস্তুতি থাকে। নতুন শিল্পকে সৃষ্টি করার কিংবা পুরনো শিল্প গুলোকে আরো সমৃদ্ধ করবার ই একটা প্রয়াস আমাদের এই অবনমেলা। আমাদের প্রায় এক সপ্তাহ ধরেই নিরলস পরিশ্রম আর চেষ্টা ছিলো মেলায় দর্শনার্থীদের সৃজনশীল, সুন্দর আর সার্থক কিছু উপহার দেবার ।”

উল্লেখ্য, এ মেলার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে~ মেলায় পণ্য সামগ্রীর বিক্রীত অর্থ বিশ্ববিদ্যালয়টির ছাত্র-কল্যাণ ফান্ডের জন্য ব্যবহৃত হয়।

 

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img