Friday, July 10, 2026
26.6 C
Dhaka
No menu items!

প্রশংসায় ভাসছে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নাটক ছোট পাখির বাসা

গোলাম মোর্শেদ সীমান্ত

১৫ ই ফেব্রুয়ারি ইউটিউবে রিলিজের পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলে ছোট পাখির বাসা নাটকটি। নাটকটিতে জুটি বেধেছেন এই সময়ের ছোট পর্দার আলোচিত জুটি অপূর্ব এবং মেহজাবিন। নাটকটি নির্মাণ করেছেন এই সময়ের জনপ্রিয় তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এবার দর্শকেরা নয় ফেইসবুকে নিজের টাইমলাইনে নাটকটি নিয়ে মতামত প্রকাশ করেন পরিচালক, অভিনেতা,অভিনেত্রীরা।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘ছোট্ট পাখির বাসা’ নাটকটি ভাল্লাগছে। ভালো বানাইছো। নাটকটি দেখে চোখের এবং মনের আরাম পাওয়া যায়। অপূর্ব এবং মেহজাবিন তোমরা দু’জনই দারুণ অভিনয় করেছো। এ ধরনের নির্মাণে শুধুমাত্র অভিনয় দিয়েই এক ঘন্টা আঁটকে রাখা মুশকিল। মুশকিল ভালোভাবেই আসান হইছে। দারুণ বান্নাহ।

বিনোদন সাংবাদিক ওভি মহিউদ্দিন বলেন, সাম্প্রতিক কালে অপূর্ব কিংবা মেহজাবিনকে এতোটা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখিনি আমি। দু’জনের উপরই নাটকের গল্প এগিয়ে যায়। দু’জনের শ্বাসরূদ্ধকর অভিনয়ে আমিও নাটকটি দেখার পর এক ঘোরের মধ্যে ছিলাম। আর মনে মনে ভাবছিলাম কেমন করে সম্ভব এতোটা প্রাণবন্ত আর বাস্তবধর্মী অভিনয় করতে! অপূর্ব আগে থেকেই অভিনয়ে সিদ্ধহস্ত। আর মেহজাবিন নিজেকে এই সময়ে যে পরিপূর্ণ করে তুলেছে এই নাটকই তার প্রমাণ।অভিননন্দন অপূর্ব, অভিনন্দন মেহজাবিন।সাব্বাস ছোট ভাই বান্নাহ্।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, গতকাল রাতে এই নাটকটি দেখার পর একদম চুপ হয়ে গিয়েছিলাম। অনেকক্ষন কোন কথা বলিনি। না আমি আর না অদিতি। কেন বলিনি সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু লিখতে হবে। নিজের করা কাজের রিভিউ লিখতে চাইনা, শুধু বলতে চাই নাটকটি দেখার পর বুকের ভেতরে কেমন যেন একটা হাহাকার জন্ম নিয়েছিল। যে হাহাকারটা ছেড়ে যেতে সময় নিচ্ছিল অনেক। মাবরুর রশীদ বান্নাহ তোমাকে একটাই কথা বলব “This is you I used to know! This is you… I am so proud of u my brother ” মেহজাবিন চৌধুরী তুমি সত্যিই অসাধারণ অভিনয় করেছো৷ অসংখ্য ধন্যবাদ নাজমুল সুন্দর কিছু ফ্রেমে আমাদের বন্দী করার জন্যে।

অভিনেত্রী নাজিয়া হাসান বলেন, I cant get it out of my head. I’m speechless. ৪০ মিনিটের নাটকটা আমার সারাজীবনের প্রিয় হয়ে থাকবে।
মেহজাবিন চৌধুরী এবং জিয়াউল ফারুক অপূর্ব আমার কলিজাটা মোচড়ায় দিছে। পুরো নাটকটাই একটা ভালোবাসা।

অভিনেতা আনন্দ খালেদ বলেন, মাবরুর রশীদ বান্নাহ ভাই সত্যিই অসাধারণ প্রডাকশন। অপূর্ব ভাই ভিন্ন ধরনের গেট আপ, অসাধারণ অভিনয় মেহজাবিন আপু। সত্যিই অসাধারণ নির্মাণ বান্নাহ ভাই।

আরজে ইভান বলেন বলেন, একটি সুন্দর গল্প, একটি সুন্দর নির্মাণ, একটি দেখার মত নাটক। ধন্যবাদ মাবরুর রশীদ বান্নাহ ভাই।

অভিনেত্রী মৌসুমি হামিদ বলেন, ছোট্ট পাখির বাসা দেখলাম এক ঘন্টা মত শব্দহীন কান্নার পরও পাথর নামে নাই দুইটা মানুষের ভালবাসা,খুসসুটি না পাওয়া,পাওয়ার গল্প।যে কেউ হারিয়ে যাবে এই গল্পে আহা কি মায়া পুরোটা জুড়ে। সময় উপহার দেবার ব্যাপার টা সবচেয়ে ভাললাগার। দুইটা মানুষ, আর তাদের ছোট্ট একটা বাসা .একটা স্বপ্ন ।ছোট্ট স্বপ্ন ।তাও অপুর্ন। জিয়াউল ফারুক অপূর্ব ভাই তোমার অভিনয় নিয়ে কথা বলার মত সাহস নাই আমার …তুই সত্যিই অপুর্ব ।শেষ দৃশ্যটা।মেহজাবিন চৌধুরী অসাধারন তুমি, আর সুন্দর। মাবরুর রশীদ বান্নাহ ভাই তুমি ২ টা মানুষ আর একটা ঘর নিয়েই পুরো গল্প। অথচ এক ফোটা বোর তো হই নাই বরং ইমোশন টা বয়ে নিয়ে বেড়াতে হইছে ২৪ ঘন্টা। একটা গল্প দিও আমাকে, ধন্য হব ভাই ।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img