Monday, September 21, 2026
26 C
Dhaka

নকআউট পর্বে শনিবার প্রথম দিনের খেলায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ফ্রান্স

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে ১৬ দলের নকআউট পর্বে শনিবার প্রথম দিনের খেলায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ফ্রান্স।

সেদিনই আরেকটি খেলা হবে উরুগুয়ে এবং পর্তুগালের মধ্যে।

গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে বৃহস্পতিবার। সেই লড়াইয়ে ৩২টি দলের মধ্যে ১৬টি দল বাড়ি ফিরে গেছে। এখন টিকে থাকা শেষ-ষোলোর লড়াই শুরু হচ্ছে শনিবার ৩০শে জুন থেকে।

এই লড়াইয়ের শুরুর দিনে আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা কেমন হতে পারে, এখন চলছে এই আলোচনা । কারণ গ্রুপ পর্বে আর্জেন্টিনা তার সমর্থকদের খুব একটা সন্তুষ্ট করতে পারেনি।

বলা যায়, আর্জেন্টিনা খাদের কিনারা থেকে উৎরে এসেছে নকআউট রাউন্ডে।

বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ ডালিয়া আকতার বলছেন, গ্রুপ পর্বে আর্জেন্টিনার উত্থান-পতন ছিল। এতে বাংলাদেশে যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনার খেলা নিয়ে হতাশা তৈরি হয়েছে। তবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন।

আর্জেন্টিনা ঘুরে দাঁড়ালেও এবার বিশ্বকাপে শুরু থেকেই ফ্রান্সকে খুবই গোছানো দল মনে হয়েছে ডালিয়া আকতারের।

তিনি বলেছেন,খেলা দেখে বিচার করা হলে এবার আর্জেন্টিনার চেয়ে ফ্রান্স অনেক ভাল খেলে আসছে। তারপরও কে জিতবে, সেই প্রশ্নে খেলা না হওয়া পর্যন্ত ডালিয়া আকতার এখনই সারাংশ টানতে রাজী নন।

তিনি বলেছেন, নকআউট রাউন্ডে সব দলই খেলবে মরিয়া হয়ে। এখন দলগুলো নতুন পরিকল্পনা এবং শক্ত মনোবল নিয়ে খেলতে আসবে। ফলে খেলার আগে ফরাফল নিয়ে ভাবাটা বেশ মুশকিল বলে তিনি মন্তব্য করেছেন।

শেষ-ষোলো পর্বের প্রথমদিনেই আরেকটি খেলা আছে উরুগুয়ে এবং পর্তুগালের মধ্যে।

সেই খেলা নিয়েও আগাম কিছু ভাবতে চান না ডালিয়া আকতার।

তিনি বলছেন, “প্রথম রাউন্ডে যেসব দল ভাল খেলে থাকে, অনেক সময় নকআউট রাউন্ডে এসে সে চেহারাটা বদলে যায়। তো এবার প্রথম রাউন্ডে আমরা যেভাবে খেলা দেখেছি,সেখানে অন্যরকম কিছু যদি হয়, সেটাকে অবাস্তব বা অস্বাভাবিক কিছু বলা যাবে না। কারণ আগের বিশ্বকাপগুলোতে অনেক ঘটনা ঘটেছে।”

তিনি মনে করেন, নকআউট রাউন্ডে সব দলই ফর্মে আসবে এবং খেলাগুলো প্রতিযোগিতাপূর্ণ হবে।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img