Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

বাবা-বোনকে খুনের দৃশ্য মনে পড়তেই আঁতকে উঠছে হিরা

৭ম শ্রেণির ছাত্রী হিরার (১৩) চোখের সামনে খুন করা হয়েছে তার বাবা ও বোনকে। নিজের দুলাভাই চোখের সামনেই নির্মভাবে কুপিয়ে হত্যা করে হিরার বাবা ও বোনকে। সেই নির্মম হত্যাকাণ্ডের ৫ দিন পরও প্রায় সময়ই অজানা ভয়ে আঁতকে ওঠছে হিরা। হত্যার দৃশ্য মনে পড়তেই হাউমাউ করে কাঁদছে সে।

আগে থেকেই মা নেই, এখন বাবা-বোনও খুন হলেন। আপন দুই ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে হিরা। এখন তার একটাই চাওয়া, বাবা ও বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি।

ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের ভাড়া বাসায় কথা হয় হিরার সাথে। কথা বলার সময় মাঝে মধ্যেই ডুকরে কেঁদে উঠছে হিরা। কাঁদতে কাঁদতেই হিরা তার বাবা ও বোনের হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনা জানায়। হিরা জানায়, ৫ বছর আগে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া গ্রামের হাবিবুর রহমান আপনের সঙ্গে তার বোন রিপা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তারা পাড়েরহাট বাজারে বাসা ভাড়া নিয়ে থাকত। তাদের আড়াই বছর বয়সের একটি ছেলে আছে।

সে জানায়, দুলাভাই আপন নেশা করে প্রায়ই তার বোনকে মারধর করত। ৬ মাস আগে পারবারিক কলহের জেরে রিপা বাবার বাড়িতে এসে থাকা শুরু করে। এ নিয়ে শুক্রবার শালিশ বৈঠকের কথাও ছিল। তার আগের দিন বৃহস্পতিবার রাতে হিরা তার বোন-বাবার সঙ্গে পাড়েরহাট বাজারে যায়। ফেরার পথে স্থানীয় শহীদ মিনারের কাছে আচমকা আপন ধারালো দা দিয়ে রিপাকে (২০) কে কোপাতে শুরু করে। এ সময় তার বাবা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে মাটিতে ফেলে দেয়। বাবা ও বোনকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। এ সময় হিরার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আপনকে আটক করে পুলিশে দেয়। পরে আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। পরের দিন শুক্রবার হিরার ছোট চাচা রিপন ফকির বাদী হয়ে ইন্দুরকানী থানায় ঘাতক হাবিবুর রহমান আপনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাকির হোসেন জানান, ঘাতক আপন থানায় এবং আদালতে জবানবন্দীতে পারিবারিক কলহের জেরে ক্রোধে তাদেরকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

তিনি জানান, হিরা পাড়েরহাট বন্দরের সন্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার ছোট একটি ভাই আছে। সে ৪র্থ শ্রেণিতে পড়ে। দরিদ্র বাবা পাড়েরহাট বাজারে ভাড়া বাসায় থেকে ভাঙারির ব্যবসা করতেন। বাবা-মা হারিয়ে আজ তারা নিঃস্ব।

spot_img

আরও পড়ুন

কেন নতুন ঘরে ঢুকেই ভুলে যাই আগের কাজ

মানুষের দৈনন্দিন জীবনে প্রায়ই এমন ঘটনা ঘটে—এক ঘর থেকে...

সাবেক এএসপির স্ত্রীর আয়কর নথি আদালতে জব্দের নির্দেশ

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক...

ঢাবিতে হ্যান্ডস এগেইনস্ট ইমপেরিয়ালিজম মানববন্ধন

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়...

তেজগাঁও-গুলশানে জমে উঠেছে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোড সংলগ্ন এলাকায়...

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে...

মানবসেবায় জীবনের পরিশেষ কেটেছে ‘সিস্টার রোজের’, শেষ ইচ্ছা বাংলাদেশের নাগরিকত্ব

মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে ৮৭ বছর বয়সী জিলিয়ান মার্গারেট রোজ...

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের...

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭...
spot_img

আরও পড়ুন

কেন নতুন ঘরে ঢুকেই ভুলে যাই আগের কাজ

মানুষের দৈনন্দিন জীবনে প্রায়ই এমন ঘটনা ঘটে—এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে হঠাৎ মনে থাকে না কেন সেখানে আসা হয়েছিল। অনেকেই ফ্রিজ খুলে দাঁড়িয়ে...

সাবেক এএসপির স্ত্রীর আয়কর নথি আদালতে জব্দের নির্দেশ

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।...

ঢাবিতে হ্যান্ডস এগেইনস্ট ইমপেরিয়ালিজম মানববন্ধন

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তি যৌথভাবে মানববন্ধন করেছে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্রাজ্যবাদ এবং ইরানের...

তেজগাঁও-গুলশানে জমে উঠেছে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোড সংলগ্ন এলাকায় তিন দিনব্যাপী মুনলাইট ফেস্টিভ্যাল ২.০ শুরু হয়েছে। প্রথম আসরের সাফল্যের পর এবারের আয়োজন আরও বিস্তৃত...
spot_img