Friday, July 10, 2026
31.1 C
Dhaka

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ সহজেই ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে আত্মিক শক্তি অর্জন এবং অন্তরের প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম হিসেবে ইসলামে আল্লাহর জিকিরের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামী শিক্ষা অনুযায়ী, আল্লাহর স্মরণ মানুষের হৃদয়কে প্রশান্ত করে এবং তাকে মানসিকভাবে দৃঢ় হতে সহায়তা করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যারা ইমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়—জেনে রাখো! আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে।’ (সুরা রা‘দ: ২৮)

হাদিসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয়েকটি জিকিরের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষভাবে চারটি জিকিরকে অধিক মর্যাদাসম্পন্ন বলা হয়েছে। এগুলো হলো—সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার।

সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলোর যেকোনোটি দিয়ে জিকির শুরু করা যেতে পারে। (সহিহ মুসলিম: ৫৪১৬)

এই চারটি জিকির একসঙ্গে এভাবেও পাঠ করা যায়—‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’

আরেকটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার’ পাঠ করা আমার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে অধিক প্রিয়। (সহিহ মুসলিম: ২৬৯৫)

হাদিসে আরও বর্ণিত হয়েছে, একদল দরিদ্র সাহাবি নবীজি (সা.)-এর কাছে এসে অভিযোগ করেন যে, ধনী সাহাবিরা দান-সদকার মাধ্যমে বেশি সওয়াব অর্জন করছেন, অথচ তাদের সেই সামর্থ্য নেই। তখন রাসুলুল্লাহ (সা.) তাদের এমন একটি আমলের কথা শেখান, যা নিয়মিত পালন করলে তারা নেকির ক্ষেত্রে অন্যদের সমকক্ষ হতে পারবেন।

আবু জর (রা.) বর্ণনা করেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, প্রতি ফরজ নামাজের পর আলহামদুলিল্লাহ ৩৩ বার, সুবহানাল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করলে মহান সওয়াব অর্জন করা যায়। (সুনানে ইবনে মাজা: ৯২৭)

ইসলামী শিক্ষায় জিকিরকে কেবল ইবাদত হিসেবেই নয়, বরং আত্মিক প্রশান্তি, মানসিক দৃঢ়তা এবং আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। নিয়মিত জিকির মানুষের অন্তরকে শক্তিশালী করে, উদ্বেগ কমায় এবং আল্লাহর প্রতি আস্থা ও নির্ভরশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...
spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...
spot_img