Friday, July 10, 2026
26 C
Dhaka

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর পর এবার গাড়িসহ সব ধরনের রাইড সুবিধা চালু করল প্রতিষ্ঠানটি। ফলে এখন সিলেট নগরের বাসিন্দাদের পাশাপাশি দেশি-বিদেশি ভ্রমণকারীরাও উবার অ্যাপ ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় যাতায়াতসেবা নিতে পারবেন।

মঙ্গলবার (৮ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটে উবারের পূর্ণাঙ্গ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উবার বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর ফলে নগরের যাতায়াতব্যবস্থা আরও আধুনিক হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় চালকদের জন্য নতুন আয়ের সুযোগও সৃষ্টি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা যুক্তরাষ্ট্রে শুরু হলেও এর সফলতা নির্ভর করে স্থানীয় চালক, যাত্রী এবং ব্যবহারকারীদের ওপর। আমেরিকান প্রযুক্তি বাংলাদেশে মানুষের প্রয়োজন পূরণ করছে, চালকদের জন্য আয়ের সুযোগ তৈরি করছে এবং যাত্রীদের যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, বাংলাদেশের বাজার উবারের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য যাতায়াতসেবা নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য আরও বেশি অর্থনৈতিক সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

উবার জানায়, ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর রাজধানী ঢাকাকে কেন্দ্র করে সেবা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহরে কার্যক্রম সম্প্রসারণ করা হয়। সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু সেই সম্প্রসারণ কার্যক্রমেরই অংশ, যা নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে।...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয় একটি খাবার। সাধারণ সবজি বা মাংসের পুরের পাশাপাশি চিংড়ি দিয়েও তৈরি করা যায় ভিন্ন স্বাদের...
spot_img