Friday, October 9, 2026
26 C
Dhaka

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয় একটি খাবার। সাধারণ সবজি বা মাংসের পুরের পাশাপাশি চিংড়ি দিয়েও তৈরি করা যায় ভিন্ন স্বাদের মজাদার সমুচা। অল্প সময়েই সহজ কিছু উপকরণ ব্যবহার করে এটি তৈরি করা সম্ভব।

চিংড়ি সমুচা তৈরির জন্য প্রয়োজন হবে এক কাপ ময়দা, এক চিমটি লবণ, পরিমাণমতো সয়াবিন তেল এবং প্রয়োজন অনুযায়ী পানি। পুর তৈরির জন্য লাগবে ১০ থেকে ১২টি চিংড়ি, আধা কাপ পেঁয়াজ কুচি, আধা চা চামচ আদা-রসুন বাটা, ৪ থেকে ৫টি কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ এবং আধা চা চামচ গোলমরিচ গুঁড়া।

প্রথমে চিংড়ির মাথা ও লেজ ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ হালকা ভেজে নিতে হবে। তারপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে কুচি করা চিংড়ি, লবণ ও গোলমরিচ গুঁড়া যোগ করতে হবে।

সব উপকরণ ভালোভাবে কষিয়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট রান্না করতে হবে। পানি শুকিয়ে পুর তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

এরপর ময়দার সঙ্গে লবণ, সামান্য তেল ও প্রয়োজনমতো পানি মিশিয়ে নরম করে খামির তৈরি করতে হবে। খামির থেকে ছোট ছোট লেচি কেটে রুটি বেলে প্রতিটি রুটি মাঝখান থেকে দুই ভাগ করে নিতে হবে।

অর্ধেক রুটিকে কোনাকৃতি করে ভাঁজ করে তার ভেতরে চিংড়ির পুর ভরে মুখ ভালোভাবে আটকে দিতে হবে। একইভাবে সব সমুচা তৈরি করে গরম তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

ভাজা হয়ে গেলে গরম গরম চিংড়ি সমুচা টমেটো সস বা পছন্দের যেকোনো ডিপের সঙ্গে পরিবেশন করা যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img