Saturday, July 11, 2026
26.3 C
Dhaka
No menu items!

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। প্রতিষ্ঠানটির দাবি, ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারিযুক্ত এই স্মার্টফোন একবার পূর্ণ চার্জে টানা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখার সুবিধা দেবে।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ জানায়, দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। ফলে প্রয়োজন হলে অন্য ডিভাইস চার্জ দেওয়ার পাশাপাশি চার্জিংয়ের সময়ও আরও কার্যকরভাবে ফোন ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, ব্যাটারির কার্যক্ষমতা ছয় বছর পর্যন্ত ভালো থাকবে।

ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখা, গেম খেলা এবং দৈনন্দিন ব্যবহার আরও মসৃণ হবে। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৫ হাজার নিটস হওয়ায় উজ্জ্বল আলোতেও পর্দা সহজে দেখা যাবে। এছাড়া আই প্রটেকশন মোড থাকায় দীর্ঘ সময় ব্যবহারেও চোখের ওপর চাপ কম পড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অরিজিন ওএস৬ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও অ্যান্টি-ড্রপ সুবিধা থাকায় পানির নিচে ছবি তোলা এবং দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে।

ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একাধিক ফিচারও যুক্ত করা হয়েছে। এআই ইরেজ ২.০, এআই রিটাচ এবং চেঞ্জ স্কাইয়ের মাধ্যমে ছবি ও ভিডিও সহজেই সম্পাদনা করা যাবে।

ভিভো ওয়াই৫০০-এ ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে। স্টোরেজের ক্ষেত্রে দুটি সংস্করণ বাজারে আসবে। ১২৮ গিগাবাইট সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগাম অর্ডার করলে ক্রেতারা বিভিন্ন উপহার পাবেন। এছাড়া অতিরিক্ত কোনো খরচ ছাড়াই সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে স্মার্টফোনটি কেনার সুযোগ থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img