Friday, July 10, 2026
26 C
Dhaka

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির বার্ষিক ‘মেড বাই গুগল’ আয়োজন। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এ অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে বহুল প্রতীক্ষিত পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আয়োজনের জন্য ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে গুগল। যদিও নতুন ডিভাইসগুলোর বৈশিষ্ট্য বা প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তবে বিভিন্ন তথ্য ফাঁস ও প্রযুক্তি বিশ্লেষকদের প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, পিক্সেল ১১ সিরিজে নকশাগত কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এ সিরিজে নতুন একটি সোনালি রঙের সংস্করণ যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, সাধারণ পিক্সেল ১১ মডেলের পর্দার চারপাশের বেজেল বা কালো অংশ আগের তুলনায় আরও সরু হতে পারে। একই সঙ্গে পেছনের ক্যামেরা মডিউলের নকশাতেও পরিবর্তনের আভাস মিলছে।

অন্যদিকে পিক্সেল ১১ প্রো সংস্করণ আগের মডেলের তুলনায় কিছুটা পাতলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভাঁজ করা যায় এমন পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলে নতুন ক্যামেরা বিন্যাস, হালকা ওজন এবং আরও উন্নত নকশা যুক্ত হতে পারে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে।

তবে নতুন সিরিজে একটি পরিবর্তন ক্রেতাদের জন্য ব্যয় বাড়াতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, পিক্সেল ১১ সিরিজে ১২৮ গিগাবাইট স্টোরেজ সংস্করণ নাও থাকতে পারে। সে ক্ষেত্রে প্রাথমিক সংস্করণ হিসেবে ২৫৬ গিগাবাইট স্টোরেজযুক্ত মডেল বাজারে আসতে পারে, যার ফলে ফোনের দামও কিছুটা বেড়ে যেতে পারে।

উল্লেখ্য, গত বছর একই ‘মেড বাই গুগল’ আয়োজনে ২০ আগস্ট পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছিল গুগল। সেই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা, ভাঁজযোগ্য স্মার্টফোন, নতুন স্মার্টঘড়ি এবং স্বল্পমূল্যের নতুন তারবিহীন ইয়ারবাডও ঘোষণা করা হয়েছিল।

সূত্র: টেকক্রাঞ্চ

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img