Monday, September 7, 2026
28 C
Dhaka

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত না করেই সরাসরি আইপ্যাডে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করা যাবে। ফলে আইপ্যাড শুধু সহায়ক ডিভাইস নয়, বরং প্রধান ডিভাইস হিসেবেও ব্যবহার করা সম্ভব হবে।

এত দিন আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে সেটিকে একটি স্মার্টফোনের সঙ্গে কিউআর কোড স্ক্যান করে কম্প্যানিয়ন মোডে যুক্ত করতে হতো। তবে এই পদ্ধতিতে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। ব্যবহারকারীরা লাইভ লোকেশন শেয়ার করতে পারতেন না, ব্রডকাস্ট তালিকা তৈরি বা ব্যবহার করা যেত না এবং হোয়াটসঅ্যাপের ‘ফ্লোজ’ সুবিধার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগও মিলত না।

এ ছাড়া প্রধান ফোনে টানা ১৪ দিন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলে আইপ্যাডসহ সব সংযুক্ত ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যেত। নতুন আপডেটের মাধ্যমে এই সীমাবদ্ধতাগুলো দূর করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইপ্যাডওএসের জন্য হোয়াটসঅ্যাপের ২৬.২৫.৭৪ সংস্করণে ধাপে ধাপে নতুন সুবিধা চালু করা হচ্ছে। বর্তমানে এটি সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ব্যবহারকারী এই সুবিধা পাবেন।

আইপ্যাডে প্রধান ডিভাইস হিসেবে হোয়াটসঅ্যাপ চালুর প্রক্রিয়াও স্মার্টফোনের মতোই। ব্যবহারকারীকে প্রথমে দেশের কোড ও ফোন নম্বর দিতে হবে। এরপর এসএমএসে পাওয়া ছয় অঙ্কের যাচাইকরণ কোড প্রবেশ করালেই অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে। যাঁরা আগে থেকেই পাসকি সুবিধা চালু করেছেন, তাঁরা যাচাইকরণ কোডের পরিবর্তে সেটি ব্যবহার করতে পারবেন।

প্রধান ডিভাইস হিসেবে আইপ্যাড নিবন্ধন করার পর ব্যবহারকারীরা লাইভ লোকেশন শেয়ার, ব্রডকাস্ট তালিকা পরিচালনা এবং ফ্লোজের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগসহ সব সুবিধা ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে দীর্ঘদিন ফোন ব্যবহার না করলেও আইপ্যাড থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হওয়ার ঝুঁকি থাকবে না।

তবে নতুন এই সুবিধা চালু হলেও কম্প্যানিয়ন মোড বাতিল করছে না হোয়াটসঅ্যাপ। যারা আগের মতো স্মার্টফোনকে প্রধান ডিভাইস রেখে আইপ্যাডকে সহায়ক ডিভাইস হিসেবে ব্যবহার করতে চান, তারা সেটিও চালিয়ে যেতে পারবেন। প্রথমবার আইপ্যাডে হোয়াটসঅ্যাপ চালুর সময় ব্যবহারকারীদের সামনে দুটি বিকল্প থাকবে—প্রধান ডিভাইস অথবা কম্প্যানিয়ন ডিভাইস হিসেবে সেটআপ করার সুযোগ।

সূত্র: ইন্ডিয়া টুডে

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img