Monday, September 7, 2026
27 C
Dhaka

মায়ামিতে চালু হলো টেসলার স্বয়ংচালিত রোবোট্যাক্সি সেবা

যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহরগুলোর একটি মায়ামিতে স্বয়ংচালিত ট্যাক্সিসেবা ‘রোবোট্যাক্সি’ চালু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রাথমিকভাবে শহরের পশ্চিমাঞ্চলের একটি সীমিত এলাকায় এ সেবা চালু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠান

ঘোষণার সঙ্গে প্রকাশিত একটি মানচিত্রে রোবোট্যাক্সি চলাচলের নির্ধারিত এলাকা দেখানো হয়েছে। তবে সেবাটি কবে এবং কোন কোন এলাকায় সম্প্রসারণ করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি প্রকাশ করেনি টেসলা।

তবে প্রতিষ্ঠানটির আগের কার্যক্রমের ধারাবাহিকতা বিবেচনায় প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, পর্যায়ক্রমে মায়ামির আরও বিস্তৃত অঞ্চলে এই সেবা চালু হতে পারে। এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের হিউস্টন ও ডালাসে সীমিত পরিসরে রোবোট্যাক্সি চালু করেছিল টেসলা। পরে ধাপে ধাপে বিভিন্ন শহরে এর কার্যক্রম বিস্তৃত করা হয়।

গত মাসে অস্টিনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া রোবোট্যাক্সি সেবাও পরবর্তীতে পুরো শহরে সম্প্রসারণ করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই অরল্যান্ডো, টাম্পা ও ফিনিক্সেও এ সেবা চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইলেকট্রেকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী নতুন সেবা চালুর ক্ষেত্রে টেসলার অতীত রেকর্ড খুব বেশি সফল নয়। ফলে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টেসলার রোবোট্যাক্সির অন্যতম বৈশিষ্ট্য হলো, এসব গাড়িতে কোনো নিরাপত্তা তদারককারী বা ‘সেফটি মনিটর’ থাকে না। অর্থাৎ যানবাহনগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে মায়ামির মতো যানজটপূর্ণ শহরে এটি নতুন পরিবহন বিকল্প হিসেবে আগ্রহ তৈরি করলেও নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: ম্যাশেবল

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img