Saturday, July 4, 2026
28.3 C
Dhaka

তেহরানে খামেনির কফিনের সামনে ১১ দলের প্রতিনিধিদের মোনাজাত

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। শুক্রবার জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর পর তাঁরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় জোটের নেতারা তেহরানে পৌঁছান। তারা ইরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে সফর করেন।

বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিরা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সর্বসাধারণ ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য সেখানে উপস্থিত রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আগামী শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৯ জুলাই তাঁর জন্মস্থানেই দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশগ্রহণ শেষে বাংলাদেশি প্রতিনিধিদলের একই দিন দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজের আগে ও পরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে কিছু সুন্নতে...

পানির ওপর দাঁড়িয়ে থাকা জেদ্দার আল-জাজিরা মসজিদ, স্থাপত্যের বিস্ময়কর এক ইতিহাস

সৌদি আরবের জেদ্দা শহরের কর্নিশ এলাকায় অবস্থিত আল-জাজিরা মসজিদ,...

দেশে কমছে না হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত...

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ আহরণের সুযোগ...

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...
spot_img

আরও পড়ুন

নামাজের আগে ও পরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে কিছু সুন্নতে মুয়াক্কাদা নামাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভের...

পানির ওপর দাঁড়িয়ে থাকা জেদ্দার আল-জাজিরা মসজিদ, স্থাপত্যের বিস্ময়কর এক ইতিহাস

সৌদি আরবের জেদ্দা শহরের কর্নিশ এলাকায় অবস্থিত আল-জাজিরা মসজিদ, যা আর-রাহমা মসজিদ নামেও পরিচিত, দীর্ঘদিন ধরেই অনন্য স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। সমুদ্রের ওপর নির্মিত এই...

দেশে কমছে না হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ আহরণের সুযোগ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
spot_img