Monday, June 29, 2026
29.4 C
Dhaka

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আইয়ুব আলী (৫৬)। তিনি এটিএম বুথটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তদন্তে জানা গেছে, বুথে ব্যবহৃত একটি নকল চাবি দিয়ে তিনি ভেতরে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে টাকা নিয়ে যান। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টি ধরা পড়ে।

ঘটনাটি ঘটে গত বুধবার। ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা দুপুরের খাবারের জন্য বুথে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে যান। প্রায় আধাঘণ্টা পর ফিরে এসে টাকা গণনার সময় তিনি দেখতে পান, এক হাজার টাকার নোটের ১৭টি বান্ডিলে থাকা মোট ১৭ লাখ টাকা ক্যাশবাক্স থেকে উধাও হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।

ফুটেজে দেখা যায়, নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন। এরপর ক্যাশ ড্রয়ার থেকে টাকাগুলো একটি ব্যাগে ভরে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার পর থেকে তাঁকে আর কর্মস্থলে পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় গত শুক্রবার ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় আইয়ুব আলীকে প্রধান আসামি করা হয়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ প্রথমে অভিযুক্তের কক্সবাজারের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাঁকে না পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে রংপুর জেলা সদরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী টাকা চুরির কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ তিনি খরচ করেছেন বলে জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...
spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম হলেও কর্মপরিবেশে ইসলামী মূল্যবোধের বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। অফিসে নামাজের ব্যবস্থা, আজানের ধ্বনি...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...
spot_img