Sunday, September 20, 2026
30 C
Dhaka

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। এর ফলে দেশজুড়ে জ্যাক মোটরসের বিভিন্ন মডেলের গাড়ি বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই চুক্তির আওতায় জ্যাক মোটরসের বাণিজ্যিক ট্রাকের পাশাপাশি টি৯ হান্টার ও টি৮ মডেলের ফোর-হুইল-ড্রাইভ যানবাহন বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে।

প্রতিষ্ঠানটির দাবি, গাড়ি বিক্রির পাশাপাশি গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে থ্রি-এস সেন্টার (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) স্থাপন করা হচ্ছে। এসব কেন্দ্রে একই ছাদের নিচে গাড়ি বিক্রি, রক্ষণাবেক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের সুবিধা পাওয়া যাবে।

জ্যাক মোটরসের প্রিমিয়াম পিকআপ টি৯ হান্টারে রয়েছে ২.০ লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন এবং ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটি সর্বোচ্চ ১৬৮ হর্সপাওয়ার শক্তি এবং ৪১০ নিউটন-মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্রিমিয়াম অডিও সিস্টেম এবং উন্নত ফোর-হুইল-ড্রাইভ প্রযুক্তিসহ আধুনিক এসইউভি শ্রেণির বিভিন্ন সুবিধা।

র‍্যানকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড ইতোমধ্যে দেশের অটোমোবাইল খাতে সুজুকি মোটরসাইকেল, মার্সিডিজ-বেঞ্জের গাড়ি ও বাস, মিতসুবিশি মোটরস এবং এমজিসহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের যানবাহন বাজারজাত করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জ্যাক মোটরসের ফ্ল্যাগশিপ শোরুমে গ্রাহকেরা গাড়ি সরাসরি পরিদর্শনের পাশাপাশি টেস্ট ড্রাইভের সুযোগও পাবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img