Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান। তিনি কার্যপ্রণালি বিধি সম্পর্কিত একটি রুলিং প্রদান করতে গিয়ে বিষয়টির আইনি ও বিধিগত ব্যাখ্যাও তুলে ধরেন।

স্পিকার বলেন, অতীতে সংসদের কার্যপ্রণালি বিধিতে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান জানাতে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর বিষয়টি উল্লেখ ছিল। তবে ২০০৬ সালে বিধিমালার সংশোধনের মাধ্যমে সেই বাধ্যবাধকতা বাতিল করা হয়।

সম্প্রতি কয়েকজন সংসদ সদস্য বিষয়টি সংসদে উত্থাপন করেন। গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর পদ্ধতি নিয়ে আপত্তি জানান এবং কার্যপ্রণালি বিধির সংশোধিত অংশের বিষয়টি উল্লেখ করেন। পরে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও বিষয়টির দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।

এ প্রেক্ষাপটে স্পিকার কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধির উদ্ধৃতি দিয়ে বলেন, সেখানে সদস্যদের সংসদে প্রবেশ, প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা উল্লেখ নেই।

তিনি আরও জানান, ২০০৬ সালের সেপ্টেম্বরে অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সংশোধনের সময় ‘ঝুঁকিয়া’ শব্দটি বিধিমালা থেকে বাদ দেওয়া হয়। ফলে বর্তমানে সম্মান প্রদর্শনের বিষয়টি সদস্যদের ব্যক্তিগত ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের ওপর নির্ভর করবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যরা এখন থেকে যার যার ধর্মীয় অনুশাসন ও রীতি অনুযায়ী স্পিকার বা সভাপতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img