Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক জমিদার বাড়ি জাদুঘরের প্রবেশপথে নির্মিত একটি ‘অবৈধ ইটের দেয়াল’ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। এতে দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহাসিক প্রবেশপথটি পুনরায় উন্মুক্ত হয়েছে।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহ্যবাহী জমিদার বাড়ির গেজেটভুক্ত প্রবেশপথটি গত বছরের ৩০ অক্টোবর রাতে ছৈয়দ আলী নামের এক ব্যক্তি ইটের দেয়াল তুলে বন্ধ করে দেন। এরপর থেকে পথটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।

এ বিষয়ে জমির মালিকানা দাবি করে ২০২৪ সালের ৩ মার্চ আদালতে একটি মামলা করা হয় বলে জানা যায়, যা বর্তমানে বিচারাধীন। তবে মামলা চলমান থাকা অবস্থায় প্রবেশপথ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে জনরোষের মুখে সোমবার রাতে স্থানীয়রা দেয়ালটি ভেঙে ফেলেন।

ওয়াকফ এস্টেট প্রশাসনের এক প্রতিনিধি বলেন, ঐতিহাসিক স্থাপনার প্রবেশপথ বন্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তারা শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন।

স্থানীয় আইনজীবী ফরিদ আহমেদ মজুমদার বলেন, আইনগতভাবে কোনো চলাচলের পথ বন্ধ করা যায় না। এমনকি জমির মালিকানা থাকলেও জনসাধারণের ব্যবহৃত প্রবেশপথ বন্ধ করা বেআইনি।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, বিষয়টি তিনি জেনেছেন এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জমিদার বাড়ি ও জাদুঘরটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা। প্রতি বছর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img