Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক হেলাল উদ্দিন (৩০) ওরফে হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। বিষয়টি একই দিন দুপুরে নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর এলাকার আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদরাসায়। অভিযুক্ত হেলাল উদ্দিন ওই মাদরাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১২ জুন দুপুরে ভুক্তভোগী শিশু টয়লেট থেকে দেরি করে ফিরে এলে পরিবারের সদস্যরা দেরির কারণ জানতে চাইলে সে মাদরাসা শিক্ষকের দ্বারা নির্যাতনের কথা জানায়। পরে শিশুর মা বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানান এবং থানায় গিয়ে মামলা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ছয় থেকে সাত মাস ধরে এ ধরনের নির্যাতন চলছিল বলে অভিযোগ পাওয়া গেছে। মামলায় হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীর পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন...

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রাজিল অবশেষে ইতিবাচক...

বিশ্বকাপের নায়ক ভোজিনহার জন্য আসছেন মা

ফুটবল বিশ্বকাপে এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগ আর মানবিকতার...

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েও সন্তুষ্ট নন দেশাব্রে

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বড়...

চোখ হারানোর শঙ্কা থেকে বিশ্বকাপের আলোয় উইসা

পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক এক রাত কাটিয়েছে ডিআর...

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানা দরকার যেসব সুবিধা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নতুন সংস্করণ উন্মোচনের সঙ্গে নিয়মিত...

বিশ্বকাপে লাল কার্ডের মূল্য, তিন ম্যাচ মাঠের বাইরে জোয়ানে

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর বড়...

বয়স ৩৮, তবু সেরার লড়াইয়ে সামনে লিওনেল মেসি

ফুটবলের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় ব্যালন...

বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চলছে আধুনিকায়ন কার্যক্রম: সেনাপ্রধান

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও আধুনিক যুদ্ধকৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে...

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং...

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১...
spot_img

আরও পড়ুন

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি, র‍্যাশ, ব্রণ এবং চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে অনেকে বিভিন্ন প্রসাধনী...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সেই হতাশার মধ্যেই...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের কাতারেও...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের...
spot_img