Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে শিশুদের সঙ্গে তিনি স্বপ্ন, শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার গুলশানের একটি হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ আড্ডা, যেখানে প্রায় ৯০ জন শিশু শিক্ষার্থী অংশ নেয়। আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রিজার্ভ বাসে করে ঢাকায় আসে।

আয়োজনে শিশুদের উদ্দেশে জাইমা রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে তিনি শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে জানতে চান এবং নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেন।

আয়োজন সূত্রে জানা যায়, তিনি প্রতিটি শিশুর সঙ্গে আলাদাভাবে কথা বলেন, তাদের স্বপ্ন ও ইচ্ছার কথা শোনেন। শিশুদের আবদারের প্রেক্ষিতে তিনি তাদের টি-শার্টে অটোগ্রাফ দেন এবং একসঙ্গে খাবার গ্রহণ করেন। শিশুদের রান্নার বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি জানান, তাদের হাতের রান্না তিনি খেতে চান।

শিক্ষার্থীদের মধ্যে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলেন, প্রধানমন্ত্রীকন্যার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পারিবারিক মূল্যবোধ শেখার পরামর্শ দিয়েছেন বলেও জানান।

সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, জাইমা রহমান শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটিয়েছেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন।

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করেছে। একইসঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, এটি শিশুদের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ, যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন...

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রাজিল অবশেষে ইতিবাচক...

বিশ্বকাপের নায়ক ভোজিনহার জন্য আসছেন মা

ফুটবল বিশ্বকাপে এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগ আর মানবিকতার...

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েও সন্তুষ্ট নন দেশাব্রে

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বড়...

চোখ হারানোর শঙ্কা থেকে বিশ্বকাপের আলোয় উইসা

পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক এক রাত কাটিয়েছে ডিআর...

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানা দরকার যেসব সুবিধা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নতুন সংস্করণ উন্মোচনের সঙ্গে নিয়মিত...

বিশ্বকাপে লাল কার্ডের মূল্য, তিন ম্যাচ মাঠের বাইরে জোয়ানে

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর বড়...

বয়স ৩৮, তবু সেরার লড়াইয়ে সামনে লিওনেল মেসি

ফুটবলের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় ব্যালন...

বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চলছে আধুনিকায়ন কার্যক্রম: সেনাপ্রধান

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও আধুনিক যুদ্ধকৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে...

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং...

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১...
spot_img

আরও পড়ুন

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি, র‍্যাশ, ব্রণ এবং চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে অনেকে বিভিন্ন প্রসাধনী...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সেই হতাশার মধ্যেই...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের কাতারেও...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের...
spot_img