Tuesday, August 11, 2026
33.8 C
Dhaka

চোট কাটিয়ে অনুশীলনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলেনি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এখন দলটির বড় আলোচনার কেন্দ্রবিন্দু নেইমারের ফেরার সম্ভাবনা। সমর্থকদের অপেক্ষা—কবে আবার মাঠে দেখা যাবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে।

তবে আপাতত পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। চোট কাটিয়ে ফেরার পথে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও এখনও তাকে নিয়ে সতর্ক অবস্থানেই রয়েছে ব্রাজিল দলের মেডিক্যাল ইউনিট।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ও ইএসপিএনের তথ্য অনুযায়ী, ডান পায়ের কাফের চোট থেকে পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন নেইমার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে প্রথমবারের মতো মাঠে নেমে হালকা অনুশীলন করেছেন তিনি। বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এটিই ছিল তার প্রথম ঘাসের মাঠে অনুশীলন।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোট পান নেইমার। এরপর থেকে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বাইরে রয়েছেন তিনি। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, তিনি গ্রেড-২ মাংসপেশির চোটে আক্রান্ত হয়েছেন।

যদিও মাঠে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে, তবু ব্রাজিল শিবিরে এখনো কিছুটা সতর্কতা রয়েছে। দলীয় মেডিক্যাল স্টাফের ধারণা, নেইমারকে শতভাগ ফিট অবস্থায় পাওয়া যেতে পারে মূলত নকআউট পর্বে। সে হিসেবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ—হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে—তার খেলার সম্ভাবনা সীমিত।

এদিকে গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচ শেষে কিছুটা চাপেই রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ড ইতোমধ্যে জয় তুলে নিয়ে এগিয়ে আছে। ফলে পরবর্তী ম্যাচগুলোতে ইতিবাচক ফল পাওয়া ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য নেইমারের ফেরার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে দলের সঙ্গে পুরোপুরি যোগ দিতে পারবে।’

নেইমারের গুরুত্ব ব্যাখ্যা করে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা শুধু তার ফুটবল দক্ষতার জন্যই তাকে দলে রাখিনি, তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্বও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

ব্রাজিল শিবিরের আশা, সঠিক সময়ে নেইমারকে ফিরে পেলে দলটি বিশ্বকাপে নিজেদের ছন্দও ফিরে পাবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img