Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের খেলার পাশাপাশি এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে নতুন এক প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সহায়তায় অনেকেই ফুটবল বিশ্বকাপের আবহে নিজেদের কল্পিত ছবি তৈরি করে শেয়ার করছেন। কেউ বিশ্বকাপের ট্রফি হাতে বিজয় উদ্‌যাপন করছেন, কেউ প্রিয় তারকাদের সঙ্গে মাঠে নামছেন, আবার কেউ ফাইনালে জয়সূচক গোল করার মুহূর্তকে ছবিতে তুলে ধরছেন।

ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে সহজেই এমন ছবি তৈরি করা যায়। এ জন্য আলাদা কোনো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই। শুধু নিজের একটি ছবি আপলোড করে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট লিখে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায় কাঙ্ক্ষিত দৃশ্য।

ফুটবল বিশ্বকাপের আবহে ছবি তৈরির জন্য প্রথমে চ্যাটজিপিটির ‘ক্রিয়েট অ্যান ইমেজ’ সুবিধায় প্রবেশ করতে হবে। এরপর নিজের ছবি যুক্ত করে কাঙ্ক্ষিত দৃশ্যের বিস্তারিত বর্ণনা দিতে হবে। নির্দেশনা যত বেশি নির্দিষ্ট ও বিস্তারিত হবে, তৈরি হওয়া ছবিও তত বেশি বাস্তবসম্মত হওয়ার সম্ভাবনা থাকবে।

ট্রফি জয়ের উদ্‌যাপনের প্রম্পট

‘একটি বাস্তবসম্মত ফুটবল স্টেডিয়ামের দৃশ্য তৈরি করো, যেখানে দেখা যাবে—আমি হাজারো উল্লসিত দর্শকের সামনে চ্যাম্পিয়নশিপ ট্রফি উঁচিয়ে ধরেছি। চারদিকে কনফেটি উড়ছে, স্টেডিয়ামের আলো ঝলমল করছে এবং আলোকচিত্রীরা সেই মুহূর্তের ছবি তুলছেন। আলট্রা রিয়েলিস্টিক স্পোর্টস ফটোগ্রাফি, ডিটেইল ফেসিয়াল এক্সপ্রেশন, সিনেমাটিক অ্যাটমোসফেয়ার থাকবে এবং ফোরকে মানের ছবি হবে।’

খেলার মাঠে প্রবেশের মুহূর্তের প্রম্পট

‘ফিফা স্টাইলের একটি স্টেডিয়ামে নাটকীয়ভাবে প্রবেশ করার দৃশ্য তৈরি করো, যেখানে দেখা যাবে—আমি টানেল থেকে বের হয়ে মাঠের দিকে হাঁটছি। চারপাশে দর্শকদের উচ্ছ্বাস, উজ্জ্বল ফ্লাডলাইট, সারিবদ্ধ খেলোয়াড় এবং পেশাদার ফুটবল সম্প্রচারের আবহ থাকবে। রিয়েলিস্টিক স্পোর্টস ফটোগ্রাফি ও সিনেমাটিক লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

জয়সূচক গোলের পর উল্লাসের প্রম্পট

‘একটি রিয়েলিস্টিক ফুটবল ম্যাচের দৃশ্য তৈরি করো, যেখানে দেখা যাবে—আমি ফিফা ফাইনালে জয়সূচক গোল করেছি। দর্শকেরা উল্লাসে মেতে উঠেছে, সতীর্থরা আমার দিকে ছুটে আসছে এবং পেছনে স্কোরবোর্ড দেখা যাচ্ছে। হাই-এনার্জি স্পোর্টস ফটোগ্রাফি, রিয়েলিস্টিক মোশন ব্লার, আবেগঘন উদ্‌যাপন থাকবে এবং এইট-কে মানের ছবি হবে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img