Monday, June 15, 2026
35.1 C
Dhaka

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর চার মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে শিশুটি বাথরুমে গেলে অভিযুক্ত কিশোর তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত কিশোর রাজধানীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, মেয়েকে খুঁজে না পেয়ে তিনি ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত কিশোর শিশুটির মুখ চেপে ঘরের বাইরে নিয়ে আসে। পরে শিশুর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের স্বজনেরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্যোগ নেন। পরে শিশুটির বাবাকে বিষয়টি জানানো হলে তিনি স্বজনদের সঙ্গে নিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ও তার পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা না করতে বিভিন্ন ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি প্রভাব খাটানোর আশঙ্কার কথাও তারা উল্লেখ করেছেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয় দল বা দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং খাবার সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে অনেকের। সেই আগ্রহ থেকে...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলী ডেভিন কিম। এ ঘটনায় তিনি ক্যালিফোর্নিয়ার...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সিদ্ধান্তে...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে আসহাবে কাহাফ নামে পরিচিত। দীর্ঘ সময় গুহায় অবস্থান ও নিদ্রিত থাকার এই ঘটনা নিয়ে ধর্মীয়...
spot_img