Sunday, June 14, 2026
30.2 C
Dhaka

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন, ২০২৬) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সময় ৮ জন পুরুষ ও ৩ জন নারীকে কাঁটাতারের কাছাকাছি এনে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছেই রেখে দেওয়া হয় বলে জানা গেছে। তবে পরবর্তীতে তারা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে পুশইনসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জুড়ে ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...

পাচুড়িয়ায় সেতু ভেঙে দুর্ঘটনা, আহত তিনজন

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু ভেঙে একটি বালুবাহী...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img