Sunday, September 6, 2026
26 C
Dhaka

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ করল ‘জুলকান বিটডাউন’ (Zulcan Beatdown)। ১৩ জুন ঢাকার জুলকান ইনডোর অ্যারেনায় দর্শকদের উপচে পড়া ভিড় ও উত্তেজনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এই প্রতিযোগিতা।

দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই টুর্নামেন্টে বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (MMA) এবং কিকবক্সিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮টি লড়াই অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো খাঁচার (কেজ) ভেতরে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়েন দেশের একঝাঁক তরুণ ও তরুণী ক্রীড়াবিদ।

আয়োজনটির মূল লক্ষ্য ছিল দেশীয় কমব্যাট স্পোর্টসের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করা। বিভিন্ন ওজন শ্রেণিতে পুরুষ ও নারী ফাইটারদের অংশগ্রহণে প্রতিটি লড়াই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর।

ম্যাচগুলোতে খেলোয়াড়দের আক্রমণাত্মক কৌশল, টেকনিক্যাল দক্ষতা এবং শারীরিক সক্ষমতা মুগ্ধ করেছে দর্শকদের। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো অ্যারেনা পরিণত হয় এক উত্তেজনাপূর্ণ ক্রীড়া উৎসবে।

এই আয়োজনের মাধ্যমে জুলকান ইনডোর অ্যারেনা কমব্যাট স্পোর্টসের একটি নতুন কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বলে মনে করছেন আয়োজকেরা। তাদের মতে, এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে দেশের মার্শাল আর্টস সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

খেলোয়াড়, কোচ ও দর্শকদের অনেকে অংশগ্রহণকারী ফাইটারদের স্ট্যামিনা, সাহস ও পেশাদার আচরণের প্রশংসা করেন। তাদের মতে, অ্যামেচার পর্যায়ের এমন আয়োজনই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ফাইটার তৈরির ভিত্তি তৈরি করবে।

আয়োজনটি সম্পর্কে বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশন্স মাসুদুর রহমান মান্না বলেন, ‘ভবিষ্যতে প্রফেশনাল ফাইটার পেতে হলে আমাদের অ্যামেচার ফাইটকে সবচেয়ে বেশি উৎসাহ দিতে হবে।

বাংলাদেশের প্রায় সব কমব্যাট জিমকে সঙ্গে নিয়ে অ্যামেচার ফাইটকে এনকারেজ করার জন্যই আজকের এই বিশেষ আয়োজন।’

আয়োজকদের আশা, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা প্রতিভাবান ফাইটাররাই একদিন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img