Thursday, September 17, 2026
27 C
Dhaka

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ সেবন করেন। চিকিৎসাবিজ্ঞানে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এ ধরনের ওষুধ ব্যবহারের সুযোগ থাকলেও তা সবার জন্য সমানভাবে নিরাপদ নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, এন্ডোমেট্রিওসিস, অতিরিক্ত রক্তপাত বা বিশেষ চিকিৎসাজনিত প্রয়োজনেও কখনও কখনও মাসিক নিয়ন্ত্রণে হরমোন-ভিত্তিক ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এসব ওষুধ শরীরে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মাসিকের সময় পরিবর্তন করতে সাহায্য করে।

সাময়িকভাবে পিরিয়ড বন্ধ রাখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জন্মনিয়ন্ত্রণ বড়ি। সাধারণত জন্মনিয়ন্ত্রণ বড়ির প্যাকেটে থাকা প্ল্যাসেবো বা হরমোনবিহীন বড়িগুলো খাওয়ার সময় মাসিক শুরু হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব বড়ি বাদ দিয়ে টানা হরমোন বড়ি সেবন করলে কিছু সময়ের জন্য মাসিক বন্ধ রাখা সম্ভব।

এ ছাড়া নোরএথিস্টেরন বা প্রজেস্টিনভিত্তিক ওষুধ মাসিক শুরুর সম্ভাব্য সময়ের কয়েক দিন আগে থেকে সেবন করলে সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দেওয়া যায়। ওষুধ বন্ধ করার পর আবার স্বাভাবিকভাবে মাসিক শুরু হয়।

দীর্ঘ সময়ের জন্য মাসিক নিয়ন্ত্রণে রাখতে অনেক ক্ষেত্রে হরমোনযুক্ত ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা বিশেষ ধরনের ইনজেকশনও ব্যবহৃত হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে এসব ওষুধ ব্যবহারে সাধারণত গুরুতর জটিলতা দেখা যায় না। তবে কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, রক্ত জমাট বাঁধার ঝুঁকি বা তীব্র মাইগ্রেন থাকলে এসব ওষুধ ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে।

ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রাখার পর পুনরায় পিরিয়ড শুরু হলে রক্তপাত তুলনামূলক বেশি হতে পারে। আবার কিছু নারীর ক্ষেত্রে ওষুধ চলাকালে অনিয়মিত রক্তপাত বা স্পটিংও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই পিরিয়ড বন্ধ রাখার ওষুধ সেবন করা উচিত নয়। বিশেষ করে ৩৫ বছরের বেশি বয়সী নারী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস বা রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে অবশ্যই স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হবে।

নারীদের শারীরিক অবস্থা ও চিকিৎসা-ইতিহাস ভেদে এ ধরনের ওষুধের উপকারিতা ও ঝুঁকি ভিন্ন হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

সূত্র: তানজিনা হোসেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img