Sunday, August 2, 2026
27.3 C
Dhaka
No menu items!

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি অঞ্চলে নিহত হওয়া ‘উতজি দ্য আইসম্যান’ নামে পরিচিত প্রাচীন এক মমির দেহে এখনও সক্রিয় অণুজীবের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় উঠে এসেছে, হাজার বছরের পুরোনো এই মমিটি কেবল একটি সংরক্ষিত দেহাবশেষ নয়, বরং এটি এখনো একটি সক্রিয় জীববৈজ্ঞানিক বাস্তুতন্ত্র হিসেবে কাজ করছে।

ইতালি ও অস্ট্রিয়ার বর্তমান সীমান্তবর্তী আলপাইন অঞ্চলে নিহত হওয়া উতজির দেহ ১৯৯১ সালে বরফে ঢাকা একটি হিমবাহের নিচ থেকে উদ্ধার করা হয়। ইউরোপের ইতিহাসে এটি সবচেয়ে প্রাচীন প্রাকৃতিকভাবে সংরক্ষিত মানবদেহ হিসেবে পরিচিত।

গবেষণায় দেখা গেছে, উতজির দেহের ভেতর ও বাইরে তিন ধরনের অণুজীব সম্প্রদায় বিদ্যমান। এর মধ্যে রয়েছে তার জীবদ্দশার অন্ত্রের ব্যাকটেরিয়া, হিমবাহের পরিবেশ থেকে আসা ঠান্ডা সহনশীল অণুজীব এবং জাদুঘরে সংরক্ষণের সময় যুক্ত হওয়া আধুনিক অণুজীব।

বিজ্ঞানীরা দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে ব্যাকটেরিয়া, ছত্রাক ও ইস্টের বিস্তৃত উপস্থিতি শনাক্ত করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘মাইক্রোবায়োম’-এ।

গবেষণার প্রধান লেখক এবং ইতালির ইউরাক রিসার্চ ইনস্টিটিউট ফর মমি স্টাডিজের অণুজীববিজ্ঞানী মোহামেদ সারহান বলেছেন, “আমাদের এ গবেষণায় প্রমাণ মেলে, উতজি কেবল এক স্থবির বা জৈবিকভাবে নিষ্ক্রিয় প্রাচীন অবশেষ নন, বরং তিনি নিজেই গতিশীল এক বাস্তুতন্ত্র।

“তার দেহে কিছু জীবন্ত ও বিপাক করতে পারে এমন অণুজীব বাস করছে, যা সক্রিয়ভাবে এদের আশপাশের পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে নেওয়া এসব ইস্ট এখনও সংখ্যায় বাড়ছে।

“নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া তার দেহের টিস্যুগুলোতে জায়গা করে নিয়েছে এবং কয়েক দশক ধরে টিকে আছে। বাস্তব অর্থেই এ মমিটি জ্যান্ত এক জৈবিক সংযোগস্থল, যা প্রাচীন বিশ্ব ও বর্তমানের এক মিলনমেলা, যেখানে পাঁচ হাজার বছর আগের বিবিন্ন অণুজীব গত দশকে আসা অণুজীবদের সঙ্গে সহাবস্থান করছে।”

গবেষকদের মতে, উতজির অন্ত্রে পাওয়া কিছু ব্যাকটেরিয়া প্রাক-শিল্পায়ন যুগের খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। আধুনিক পশ্চিমা বিশ্বের মানুষের শরীরে এসব অণুজীব প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ফলে প্রাচীন মানুষের স্বাস্থ্য, খাদ্যাভ্যাস ও অন্ত্রের বাস্তুতন্ত্র সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাচ্ছে।

বর্তমানে ইতালির সাউথ টাইরল মিউজিয়াম অব আর্কিওলজিতে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে উতজির দেহ। তবে গবেষকরা সতর্ক করেছেন, ঠান্ডাপ্রিয় কিছু ইস্টের ক্রমবর্ধমান উপস্থিতি ভবিষ্যতে মমিটির সংরক্ষণে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, মমিটি জাদুঘরে স্থানান্তরের পর আধুনিক অণুজীবের নতুন একটি স্তর যুক্ত হয়েছে। সংরক্ষণের জন্য ব্যবহৃত আর্দ্রতা বজায় রাখার পদ্ধতিও কিছু ব্যাকটেরিয়ার বিস্তারে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img