দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষায় ডিজিটাল রূপান্তর আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় বলা হয়, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষককে একটি করে ট্যাব বা ডিজিটাল ডিভাইস প্রদান করা হবে, যাতে ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায়। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
সরকারের লক্ষ্য হলো মুখস্থনির্ভর শিক্ষা পদ্ধতি থেকে বের হয়ে এসে আনন্দময় ও প্রযুক্তিভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। এজন্য শিক্ষা খাতে বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
নতুন কারিকুলামে কারিগরি শিক্ষা ও বহুভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগও রাখা হয়েছে।
সিএ/এমআর


