Tuesday, October 13, 2026
27.1 C
Dhaka

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন, যা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নকশাকৃত ভ্যাকসিন হিসেবে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল দেখিয়েছে।

গবেষকদের দাবি, নতুন এই ভ্যাকসিন করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এমন সম্ভাব্য মহামারী সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সাধারণত প্রচলিত ভ্যাকসিন নির্দিষ্ট কোনো ভাইরাসের বর্তমান রূপকে লক্ষ্য করে তৈরি করা হয়। কিন্তু অনেক ভাইরাস দ্রুত মিউটেশনের মাধ্যমে নিজেদের গঠন পরিবর্তন করে ফেলে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে। এ কারণেই কোভিড-১৯ কিংবা মৌসুমি ফ্লুর টিকা নিয়মিত হালনাগাদ করতে হয়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্ভাব্য ভাইরাসজনিত হুমকির তথ্য সংগ্রহ করে বিভিন্ন করোনাভাইরাসের জেনেটিক উপাত্ত বিশ্লেষণের জন্য উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সেই বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয় একটি বিশেষ ‘সুপার-অ্যান্টিজেন’, যা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিস্তৃত পরিসরে ভাইরাস শনাক্ত ও প্রতিরোধে প্রস্তুত করতে পারে।

গবেষণার প্রধানদের একজন অধ্যাপক জোনাথন হীনি বলেন, “আমরা সবসময় ভাইরাসের চেয়ে পিছিয়ে থাকি।”

তিনি আরও বলেন, “আমরা এখন ভাইরাসের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছি, যাতে করে নতুন কোনও ভাইরাসের প্রাদুর্ভাব বা মহামারী শুরুর আগেই সুরক্ষা নিশ্চিত করা যায়।”

গবেষকদের মতে, ভ্যাকসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যান্টিজেন। নতুন এআই প্রযুক্তির মাধ্যমে এমন অ্যান্টিজেন তৈরি করা হয়েছে, যা ভাইরাসের ভবিষ্যৎ পরিবর্তনের সম্ভাবনাকেও বিবেচনায় নিতে পারে।

ভ্যাকসিনটির নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রথম ধাপে ৩৯ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এটি মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করতে সক্ষম হয়েছে। এখন আরও বিস্তৃত মূল্যায়নের জন্য প্রায় ২০০ জনের ওপর দ্বিতীয় ধাপের পরীক্ষা চালানোর প্রস্তুতি চলছে।

গবেষণাটি ‘জার্নাল অব ইনফেকশন’-এ প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর ভ্যাকসিনটির প্রাথমিক প্রভাব পরিমিত হলেও এর সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক।

গবেষক দল ইতোমধ্যে সর্বজনীন ফ্লু ভ্যাকসিন, বার্ড ফ্লু এবং ইবোলার মতো ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে একই প্রযুক্তি ব্যবহার করে নতুন ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভ্যাকসিন গবেষণাকে আরও দ্রুত, কার্যকর ও পূর্বাভাসভিত্তিক করে তুলবে। এর মাধ্যমে নতুন সংক্রামক রোগের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img