Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই হাসির সঙ্গে আনন্দ বা সুখের কোনো সম্পর্ক ছিল না। চিকিৎসকেরা এই অবস্থাকে ‘আনন্দহীন হাসি’ হিসেবে বর্ণনা করেছেন।

রোগীর ভাষ্য অনুযায়ী, প্রতিবার হাসির আক্রমণ শুরু হওয়ার আগে ঘাড় ও বুকের মাঝামাঝি অংশে এক ধরনের অস্বস্তিকর ও ভীতিকর অনুভূতি তৈরি হতো। হাসি শুরু হলে তিনি কথা বলতে পারতেন না, কিছু গিলতেও সমস্যা হতো। এমনকি শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে উঠত। সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ঘটনা বেশির ভাগ সময় সকালে ঘুম থেকে ওঠার পর ঘটত।

শৈশবে সমস্যাটি আরও তীব্র ছিল। তখন দিনে ছয় থেকে সাতবার পর্যন্ত এমন অনিয়ন্ত্রিত হাসির ঘটনা ঘটত এবং প্রতিটি আক্রমণ কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতো। কখনও কখনও ঘুমের মধ্যেও হাসতে শুরু করতেন তিনি। পরিবারের সদস্যরা বিষয়টিকে রোগ হিসেবে না দেখে ইচ্ছাকৃত আচরণ বলে মনে করতেন। ফলে তাকে বকাঝকা করে হাসি থামানোর চেষ্টা করা হতো।

ক্লিনিকে আসার আগে রোগীর মস্তিষ্কের এমআরআই ও ইইজি পরীক্ষা করা হলেও তাতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। পরে চিকিৎসকেরা তার হাসির আক্রমণের ভিডিও বিশ্লেষণ করে সন্দেহ করেন, এটি এক ধরনের বিরল খিঁচুনি রোগ হতে পারে। এ রোগের নাম ‘জেলাস্টিক সিজার’, যার নাম এসেছে গ্রিক শব্দ ‘জেলাস্টিকোস’ থেকে। শব্দটির অর্থ হাসি।

সন্দেহের ভিত্তিতে পুনরায় এমআরআই পরীক্ষা করা হলে মস্তিষ্কের গভীরে অবস্থিত হাইপোথ্যালামাস অংশে একটি ক্ষুদ্র অস্বাভাবিকতা শনাক্ত হয়। মাত্র ৫ মিলিমিটার বা ০.২ ইঞ্চি আকারের ওই অংশটি পরবর্তীতে ‘হাইপোথ্যালামিক হ্যামারটোমা’ হিসেবে চিহ্নিত হয়।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাইপোথ্যালামিক হ্যামারটোমা একটি বিরল ও সাধারণত নিরীহ ধরনের টিউমার বা ক্ষত, যা ভ্রূণ অবস্থাতেই তৈরি হয়ে থাকে। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আচরণগত সমস্যা, বিকাশজনিত জটিলতা এবং ক্রমবর্ধমান খিঁচুনির প্রবণতা দেখা যায়।

তবে এই নারীর ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হাসির আক্রমণের তীব্রতা নিজে থেকেই কমে এসেছে। এর আগে তাকে লেভেটিরাসিটাম ও ল্যামোট্রিগিনসহ খিঁচুনির ওষুধ দেওয়া হলেও তাতে তেমন কোনো উপকার হয়নি। বর্তমানে সমস্যাটি নিয়ন্ত্রণে থাকায় তিনি আর ওষুধ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

চিকিৎসকেরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, ‘আমাদের জানা মতে, হাইপোথ্যালামিক হ্যামারটোমার সঙ্গে সম্পর্কিত মৃগীরোগের এমন শান্তিপূর্ণ এবং স্বাভাবিক পরিণতি এর আগে কখনও দেখা যায়নি।’

সূত্র: লাইভ সায়েন্স

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img