Monday, September 7, 2026
28 C
Dhaka

ফুটবল কূটনীতিতে নতুন মাত্রা, বাংলাদেশিদের দৃষ্টি নরওয়ের দিকে

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এবার বাংলাদেশের ফুটবল সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছে নরওয়ে জাতীয় দল। আর্লিং হালান্ডের দেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তায় বাংলাদেশিদের সমর্থন চেয়েছে, যা ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে নরওয়ে দলকে সমর্থন করার আহ্বান জানানো হয়। পোস্টে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার ঐতিহাসিক, কূটনৈতিক এবং সামাজিক সম্পর্ককে তুলে ধরে দুই দেশের বন্ধুত্বের দিকগুলো উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে নরওয়ে অন্যতম। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, মধ্যস্থতা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।

পোস্টে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলছে না, তাই দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে বিশ্বমঞ্চে ফেরা নরওয়ে হতে পারে বাংলাদেশি সমর্থকদের জন্য উপযুক্ত দল। দুই দেশই ভৌগোলিকভাবে নদী ও সমুদ্রবেষ্টিত এবং ন্যায়পরায়ণতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী বলেও উল্লেখ করা হয়।

এছাড়া পোস্টে দুই দেশের ভিন্ন আকারের দিকটি তুলে ধরে বলা হয়, বাংলাদেশ জনসংখ্যায় বড় হলেও নরওয়ে তুলনামূলক ছোট দেশ, তবে বিশ্বমঞ্চে উভয়েরই স্বপ্ন বড়। সমর্থন আহ্বানের অংশ হিসেবে আর্লিং ব্রাউট হালান্ডের নামও বিশেষভাবে উল্লেখ করা হয়, যা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

শেষে বার্তায় বাংলাদেশিদের উদ্দেশে বলা হয়, আন্ডারডগ হিসেবে নরওয়ের পাশে দাঁড়িয়ে একসঙ্গে বড় স্বপ্ন দেখার আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img