Monday, August 3, 2026
27.1 C
Dhaka
No menu items!

গফরগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় নিহত তরুণ, আহত বন্ধু

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন উদ্‌যাপন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে রবিন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মাসুম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজারবাড়ি রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত রবিন পৌর শহরের শিলাসী কলাবাগান এলাকার বাসিন্দা মোফাজ্জল মিয়ার ছেলে। তিনি কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসির অনিয়মিত শিক্ষার্থী ছিলেন। এছাড়া স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

পরিবারের সদস্য, বন্ধু ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ছিল রবিনের জন্মদিন। এ উপলক্ষে তার বন্ধুরা শহরের পশু হাসপাতাল রোডের বউ বাজার এলাকায় একটি ছোট আয়োজন করেন। সেখানে জন্মদিনের কেক কাটা হয় এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান রবিন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষে দ্রুত বাড়ি ফিরতে চাইছিলেন রবিন। বন্ধুদের তিনি বারবার তাগিদ দিচ্ছিলেন অনুষ্ঠান শেষ করার জন্য, যাতে মায়ের হাতে খাবার খেতে বাড়ি ফিরতে পারেন। পরে বন্ধু মাসুমের মোটরসাইকেলে করে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলের পেছনে বসেছিলেন রবিন। বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের সংযোগস্থলে পৌঁছালে মুখোশধারী ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রথমে রবিন ও মাসুমের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর রবিনকে ধারালো অস্ত্র ও শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়। হামলায় মাসুমও আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রবিনের মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর ঘটনায় শোকাহত রবিনের মা শান্তা বেগম বলেন, “আমার পুতেরে (ছেলে) যারা খুন কইরা আমার বুক খালি করছে, তাগর কঠিন শাস্তি চাই।”

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে ধারণা করা স্টিলের পাইপ ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের পাইপ, রড উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতকদের ধরার জন্য অভিযান চলছে।”

ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img