Saturday, August 1, 2026
32.7 C
Dhaka
No menu items!

মৃত্যুর তথ্য বিশ্লেষণে স্বাস্থ্য পরিকল্পনা হবে আরও কার্যকর

মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তথ্যভিত্তিক উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভার্বাল অটোপসি পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ জুন) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভার্বাল অটোপসি এমন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, যার মাধ্যমে চিকিৎসকের প্রত্যক্ষ উপস্থিতি ছাড়া সংঘটিত মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ধারণ করা সম্ভব হয়। এ প্রক্রিয়ায় প্রশিক্ষিত কর্মীরা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রোগের উপসর্গ, স্বাস্থ্যগত অবস্থা এবং চিকিৎসা ইতিহাস সম্পর্কিত তথ্য সংগ্রহ করবেন।

তারা আরও জানান, এটি কোনো ধরনের পুলিশি তদন্ত বা আইনগত অনুসন্ধান নয়। বরং জনস্বাস্থ্য গবেষণার উদ্দেশ্যে পরিচালিত একটি গোপনীয় তথ্য সংগ্রহ পদ্ধতি। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, যা স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাইলট প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলা এবং এর দুর্গম চরাঞ্চলগুলোতে জরিপ কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা গেলে রোগের প্রকোপ, স্বাস্থ্যঝুঁকি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক মৃত্যুর তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা যাবে। পাশাপাশি স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের প্রয়োজন অনুযায়ী সেবা সম্প্রসারণেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় বক্তব্য দেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক ডা. বেলায়েত হোসেন, নরসিংদী সিভিল সার্জন ড. বুলবুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, এসিন্ট্যান্ড চীপ ডা. মো. আদনান, মেডিক্যাল অফিসার তৌফিক হাসান শাওন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নরসিংদীর উপপরিচালক এসকে শহিদুল্লাহ এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img