Sunday, June 7, 2026
27.7 C
Dhaka

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক এবং সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের সূচনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন এবিএম আশরাফ উদ্দিন নিজান।

অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন এবং সাবেক মন্ত্রী শফিক আহমেদসহ কয়েকজন প্রয়াত রাজনীতিকের স্মরণে শোক জানানো হয়। একই সঙ্গে দশম জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য আবদুল মতিনের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জিএম ফজলুল হক, জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, সংগীতশিল্পী মুস্তফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, শিল্পী ডালিয়া নওশীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদেরও স্মরণ করা হয়।

এদিন মিরপুরে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ড, ফাহিমা মিম, নরসিংদীর আমিনা এবং তাবাসসুম আক্তারের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদ। সংসদ সদস্যরা এসব ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংসদের রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। এবারের অধিবেশনেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...
spot_img

আরও পড়ুন

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া বারবার শপথ করা নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে প্রয়োজনের ক্ষেত্রে শপথ করা বৈধ হলেও...

চ্যাটজিপিটির স্মৃতিশক্তি আরও বাড়াল ওপেনএআই, গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন

চ্যাটজিপিটির মেমোরি বা তথ্য মনে রাখার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনেছে ওপেনএআই। নতুন আপডেটের ফলে ব্যবহারকারীদের সঙ্গে হওয়া আগের কথোপকথনের তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে বিবেচিত হয়। আরবি ‘আদল’ শব্দের মাধ্যমে যে ন্যায়, ভারসাম্য ও সুবিচারের ধারণা প্রকাশ করা হয়,...
spot_img