Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

নবায়নযোগ্য জ্বালানিতে কর কমানোর দাবি জোরালো

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, সৌর ও বায়ুশক্তির বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও উচ্চ কর, নীতিগত বৈপরীত্য এবং অর্থায়নের ঘাটতির কারণে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ছে।

শনিবার (৬ জুন) রাজধানীর গ্রিন লাউঞ্জে ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য উৎস : চাই বাজেটের নীতিগত পরিবর্তন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। যৌথভাবে এ আয়োজন করে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)। সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশ (ইটিআই), ল-ইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (লিড) এবং মানুষের জন্য ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে জলবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত সক্ষমতা প্রায় ১ হাজার ৬৭৯ মেগাওয়াট। তবে সৌর ও বায়ুশক্তি থেকে প্রায় ১ লাখ ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর ২৭ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কর ও শুল্ক আরোপ থাকায় এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে সৌর প্যানেল ও ইনভার্টারের ওপর প্রায় ২৬ দশমিক ৯ শতাংশ কর আরোপ করা হলেও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নানাবিধ সুবিধা অব্যাহত রয়েছে। এতে সৌরবিদ্যুতের খরচ বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছেন।

বক্তারা অর্থনৈতিক হিসাব তুলে ধরে বলেন, প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুৎ বছরে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকার জ্বালানি আমদানি সাশ্রয় করতে পারে এবং ১ হাজার ১৮০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সক্ষম।

সংবাদ সম্মেলন থেকে আসন্ন বাজেটের জন্য পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর সব ধরনের কর ও শুল্ক আগামী ১০ বছরের জন্য ১ শতাংশে নামিয়ে আনা, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া, ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ভর্তুকি বৃদ্ধি, নতুন বিদ্যুৎ প্রকল্পে ব্যাটারি এনার্জি স্টোরেজ বাধ্যতামূলক করা এবং সবুজ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ।

ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে কৌশলগত অগ্রাধিকার দিতে হবে, না হলে জ্বালানি আমদানিনির্ভরতা আরও বাড়বে।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, কর ও শুল্ক কমানো গেলে সৌর ও বায়ুশক্তিতে বিনিয়োগ বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে।

অন্যদিকে লিডের গবেষণা পরিচালক অ্যাডভোকেট শিমনউজ্জামান বলেন, লক্ষ্য ও বাস্তব বিনিয়োগের মধ্যে বড় ব্যবধান রয়েছে, যা দূর করতে নীতিগত ও আর্থিক সহায়তা জরুরি।

বক্তারা সতর্ক করে বলেন, প্রয়োজনীয় সংস্কার না হলে বিদ্যুতের ব্যয়, আমদানিনির্ভরতা এবং বৈদেশিক মুদ্রার চাপ আরও বাড়বে, তবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে কর্মসংস্থান ও জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি আসবে।দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, সৌর ও বায়ুশক্তির বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও উচ্চ কর, নীতিগত বৈপরীত্য এবং অর্থায়নের ঘাটতির কারণে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ছে।

শনিবার (৬ জুন) রাজধানীর গ্রিন লাউঞ্জে ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য উৎস : চাই বাজেটের নীতিগত পরিবর্তন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। যৌথভাবে এ আয়োজন করে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)। সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশ (ইটিআই), ল-ইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (লিড) এবং মানুষের জন্য ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে জলবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত সক্ষমতা প্রায় ১ হাজার ৬৭৯ মেগাওয়াট। তবে সৌর ও বায়ুশক্তি থেকে প্রায় ১ লাখ ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর ২৭ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কর ও শুল্ক আরোপ থাকায় এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে সৌর প্যানেল ও ইনভার্টারের ওপর প্রায় ২৬ দশমিক ৯ শতাংশ কর আরোপ করা হলেও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নানাবিধ সুবিধা অব্যাহত রয়েছে। এতে সৌরবিদ্যুতের খরচ বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছেন।

বক্তারা অর্থনৈতিক হিসাব তুলে ধরে বলেন, প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুৎ বছরে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকার জ্বালানি আমদানি সাশ্রয় করতে পারে এবং ১ হাজার ১৮০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সক্ষম।

সংবাদ সম্মেলন থেকে আসন্ন বাজেটের জন্য পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর সব ধরনের কর ও শুল্ক আগামী ১০ বছরের জন্য ১ শতাংশে নামিয়ে আনা, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া, ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ভর্তুকি বৃদ্ধি, নতুন বিদ্যুৎ প্রকল্পে ব্যাটারি এনার্জি স্টোরেজ বাধ্যতামূলক করা এবং সবুজ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ।

ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে কৌশলগত অগ্রাধিকার দিতে হবে, না হলে জ্বালানি আমদানিনির্ভরতা আরও বাড়বে।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, কর ও শুল্ক কমানো গেলে সৌর ও বায়ুশক্তিতে বিনিয়োগ বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে।

অন্যদিকে লিডের গবেষণা পরিচালক অ্যাডভোকেট শিমনউজ্জামান বলেন, লক্ষ্য ও বাস্তব বিনিয়োগের মধ্যে বড় ব্যবধান রয়েছে, যা দূর করতে নীতিগত ও আর্থিক সহায়তা জরুরি।

বক্তারা সতর্ক করে বলেন, প্রয়োজনীয় সংস্কার না হলে বিদ্যুতের ব্যয়, আমদানিনির্ভরতা এবং বৈদেশিক মুদ্রার চাপ আরও বাড়বে, তবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে কর্মসংস্থান ও জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি আসবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...
spot_img

আরও পড়ুন

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু খাবার খাওয়ার অনীহা বা খাদ্যাভ্যাসের সমস্যা নয়, বরং একটি জটিল...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়, তখন তার ভেতরে সৃষ্টি হয় এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি। ইসলামী পরিভাষায় একে বলা হয়...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন করা হয়েছে। ‘ট্রাইওন্ডা’ নামের নতুন এই বলে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি, যা ম্যাচ...
spot_img