Tuesday, September 29, 2026
31.1 C
Dhaka

প্রতারণা রোধে হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৫ নতুন নিরাপত্তা সুবিধা

অনলাইনে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হয়ে উঠছে। কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত মানুষের পরিচয় ব্যবহার করে প্রতারকেরা ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভুয়া ওটিপি, জরুরি অর্থ সহায়তার অনুরোধ কিংবা বিভ্রান্তিকর বার্তার মাধ্যমে অনেক ব্যবহারকারী প্রতারণার শিকার হচ্ছেন।

এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষা জোরদার করতে নিরাপত্তাব্যবস্থায় নতুন কিছু সুবিধা যুক্ত করেছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা এবং ব্যবহারকারীদের আগে থেকেই সতর্ক করা।

নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে ‘সাইলেন্স আননোন কলার্স’। এই সুবিধা চালু থাকলে অপরিচিত নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয়ভাবে নীরব হয়ে যাবে। তবে কলের তথ্য কল তালিকা ও নোটিফিকেশনে সংরক্ষিত থাকবে, যাতে প্রয়োজনে পরে তা দেখা যায়।

‘কনটেক্সট কার্ড’ সুবিধার মাধ্যমে অচেনা নম্বর বা নতুন কোনো গ্রুপ থেকে বার্তা এলে ব্যবহারকারীরা অতিরিক্ত তথ্য দেখতে পারবেন। এতে বার্তার উৎস সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সহজ হবে এবং উত্তর দেওয়া, ব্লক করা বা রিপোর্ট করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারকে কেন্দ্র করে প্রতারণার ঘটনা বাড়ায় ‘স্ক্রিন শেয়ার সতর্কবার্তা’ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে ব্যবহারকারী স্ক্রিন শেয়ার করার আগে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেখতে পাবেন।

এ ছাড়া ‘ডিভাইস লিংকিং সতর্কতা’ সুবিধা সন্দেহজনক ডিভাইস সংযোগের অনুরোধ শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। অনুরোধটি কোথা থেকে এসেছে, সে সম্পর্কেও তথ্য জানাবে এই ব্যবস্থা।

অ্যাকাউন্ট সুরক্ষায় ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সুবিধার গুরুত্বও তুলে ধরেছে হোয়াটসঅ্যাপ। এটি চালু থাকলে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন বা যাচাইয়ের সময় অতিরিক্ত ছয় অঙ্কের একটি পিন নম্বর প্রয়োজন হবে, ফলে অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমে যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img