Sunday, June 7, 2026
34.3 C
Dhaka

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কিছু এলাকায় তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সামগ্রিকভাবে তাপপ্রবাহ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতিতে রয়েছে।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

রবিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় একই ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

সোমবার (৮ জুন) পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (৯ জুন) দেশের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১০ জুন)ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...

বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪১ হাজার কোটি টাকা : সরকার

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

উপজেলা স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের উদ্যোগ

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা...

শিশু নির্যাতন রোধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

দেশে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর...
spot_img

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য...

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা তন্ময় হালদার ২.৯৮ সিজিপিএ নিয়ে অর্জন করেছেন ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস বৃত্তি। বর্তমানে তিনি...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায় অনেক বেশি সময় স্থিতিশীল থাকতে সক্ষম। যেখানে আগের সংস্করণের কিউবিট মিলিসেকেন্ড মাত্রায় কার্যকর থাকত, সেখানে...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘ সময় অবস্থানের পর তারা কোথায় গেছেন, সে...
spot_img