Sunday, June 7, 2026
31.3 C
Dhaka

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির কারণ এখনো নিশ্চিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল বাড়ছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান প্রবেশপথের পাশে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং মাটিতে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা কমানোর চেষ্টা চালাচ্ছেন। তবে একাধিকবার পানি প্রয়োগের পরও পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে প্রথমে ওই স্থানে মাটি অস্বাভাবিকভাবে গরম থাকার বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিয়া বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগকে অবহিত করেছি। রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগজনিত কোনো সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও এখন পর্যন্ত তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

গোসাইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল মতিন বলেন, ‘আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত বিদ্যুৎ লিকেজ বা লাইনের কোনো সমস্যার আলামত পাওয়া যায়নি। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পানি প্রয়োগের পরও তাপমাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না এবং মাটির গভীর অংশ থেকেও তাপ অনুভূত হচ্ছে। বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে তারা মত দিয়েছেন।

গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এ বি এম বাসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল মাটির নিচে কোনো কারণে তাপ সৃষ্টি হয়েছে। কিন্তু পানি প্রয়োগের পরও তাপমাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটির উৎস ও কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হবে এবং বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়...

প্রতিবেশীর খোঁজখবর রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব কেন

আধুনিক নগরজীবনে মানুষ দিন দিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। একই...

রোগী জিম্মি করে ভাড়া বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...

শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৮ জনকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ...

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রাঘাতে মো. টিটুল খান নামে এক...
spot_img

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘সিরিজ’ নামের এ ফিচারের মাধ্যমে নির্মাতারা একই বিষয়, গল্প বা ধারাবাহিক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার দিন নির্ধারণ করেছেন আদালত। বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) মোতায়েন করা হয়েছে। সীমান্তে চলমান...
spot_img