Sunday, June 7, 2026
31.3 C
Dhaka

চলনবিলে মা ও পোনা মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়, যা পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় মোট ৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধার করা জালগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলনবিল অঞ্চলে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে মা মাছ ও পোনা মাছ শিকার করছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলনবিলে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধনে নিষিদ্ধ জাল ব্যবহার করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হবে।’

তিনি আরো জানান, বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে মাছের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি স্থানীয় জলজ সম্পদ হুমকির মুখে পড়বে। তাই নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়...

প্রতিবেশীর খোঁজখবর রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব কেন

আধুনিক নগরজীবনে মানুষ দিন দিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। একই...

রোগী জিম্মি করে ভাড়া বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের...

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...

শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৮ জনকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ...
spot_img

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘সিরিজ’ নামের এ ফিচারের মাধ্যমে নির্মাতারা একই বিষয়, গল্প বা ধারাবাহিক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার দিন নির্ধারণ করেছেন আদালত। বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) মোতায়েন করা হয়েছে। সীমান্তে চলমান...
spot_img