Monday, September 14, 2026
33 C
Dhaka

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও প্রেরণা জোগাতে পারে।

প্রথমত, তিনি শিখিয়েছেন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণের গুরুত্ব। তিনি বলেছেন, “প্রকৃত ধৈর্য হলো বিপদের প্রথম ধাক্কার সময় (ধৈর্য ধারণ করা)।” (সহিহ বুখারি, হাদিস: ১২৮৩)

দ্বিতীয়ত, লক্ষ্য অর্জনে অটল থাকার শিক্ষা দিয়েছেন তিনি। কোরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, “তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও আমি আমার লক্ষ্য থেকে এক চুল পরিমাণও সরব না।” (আলি মুহাম্মদ সাল্লাবি, আস-সিরাতুন নাবাবিয়্যাহ: আরযুন ওয়াকায়ে ওয়া তাহলিলু আহদাস, ১/১৮৮, দারুল মা’রিফাহ, বৈরুত, ২০০৪)

তৃতীয় শিক্ষা হলো নেতিবাচক সমালোচনা উপেক্ষা করে নিজের কাজে মনোযোগী থাকা। আল্লাহ বলেছেন, “আর তুমি ধৈর্য ধারণ করো তারা যা বলে তাতে এবং সুন্দরভাবে তাদের পরিহার করো।” (সুরা মুজ্জাম্মিল, আয়াত: ১০)

চতুর্থত, শত্রুকেও ক্ষমা করার মানসিকতা। তিনি দোয়া করেছিলেন, “হে আল্লাহ! আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না (তারা কী করছে)।” (সহিহ বুখারি, হাদিস: ৩৪৭৭)

এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন, আশাবাদী থাকা, কষ্টের পর স্বস্তির প্রত্যাশা, আল্লাহর ওপর ভরসা, ধীরস্থিরতা বজায় রাখা এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার শিক্ষাও তাঁর জীবন থেকে পাওয়া যায়।

তিনি বলেছেন, “আগে উটটি বাঁধো (সতর্ক হও), তারপর আল্লাহর ওপর ভরসা করো।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৫১৭)

আবার তিনি বলেছেন, “ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে।” (সুনানে তিরমিজি, হাদিস: ২০১২১)

অধ্যবসায়ের গুরুত্ব বোঝাতে তিনি বলেছেন, “যদি নিশ্চিত জানো যে কেয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি চারা থাকে, তবে সেটি রোপণ করে দাও।” (বুখারি, আল-আদাবুল মুফরাদ, হাদিস: ৪৭৯)

ধর্মীয় বিশ্লেষকদের মতে, এসব শিক্ষা শুধু ধর্মীয় জীবনেই নয়, ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিকূল সময়ে ধৈর্য, অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব মানুষের সাফল্যের পথকে সহজ করে তুলতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img