Friday, March 13, 2026
32.7 C
Dhaka

ফেসবুক জিহাদের প্রচারণার করে রোহিঙ্গা গণহত্যা

মিয়ানমার ও এর বাইরের মানবাধিকারকর্মীদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তায় রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, গণধর্ষণ করা হয়েছে। ফেসবুকে মিথ্যা ও অতিরঞ্জিত জিহাদের প্রচারণার কারণেই এই গণহত্যার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। মিয়ানমারসহ বিশ্বের নানা দেশের মানবাধিকারকর্মীরা সংবাদ সংস্থা সিএনএনকে জানায়, পোস্টগুলো সরকারপন্থী বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে ছবি নিয়ে সেগুলোকে মিথ্যা বা ভুল উপস্থাপনা করা হয়েছে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন কার্টুন বানিয়ে প্রচারণা চালানো হয়েছে।

ফেসবুক মেসেঞ্জারের উদ্ধৃতি দিয়ে মানবাধিকারকর্মীদের দলটি জানায়, মেসেঞ্জারে ২০১৭ সালের সেপ্টেম্বরে একটি মিথ্যা ও অতিরঞ্জিত জিহাদের পরিকল্পনার কথা ছড়ানো হয়। মুসলিমদের বিরুদ্ধে সচেতন হতে বলা হয়। এমনকি ফেসবুকে এই তথ্যটি ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করা হয়। এতে পরিষ্কার যে, ফেসবুকের এই বিভিন্ন মাধ্যমকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয়েছে।

এই ধরনের বিদ্বেষপূর্ণ পোস্টের প্রতিক্রিয়ার মিয়ানমারের একটি প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা (এনজিও) এই পোস্টগুলোর স্ক্রিনশটসহ একটি খোলা চিঠি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পাঠায়। সংস্থাটি বলে, এই ধরনের প্রচারণা বন্ধ না করে, বরং নজিরবিহীনভাবে সারা দেশে ছড়িয়েছে। যার ফলে সারা দেশে ভীতি ছড়িয়েছে। এ ছাড়া অন্তত তিনটি ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে।

এক সাক্ষাৎকারে মার্ক জাকারবার্গ এই খোলা চিঠির উল্লেখ করেন। তিনি বলেন, ফেসবুক এই হিংসাত্মক তথ্য শনাক্ত করেছে।

এদিকে, মানবাধিকার কর্মীরা জরুরি অবস্থায় উপযুক্ত পদ্ধতি গ্রহণের ক্ষমতা নেই বলে ফেসবুককে ভর্ৎসনা জানায়। স্থানীয় গ্রাহকদের ওপর নজরদারি ও স্বচ্ছতার অভাব রয়েছে বলেও তাঁরা অভিযোগ করে। জাকারবার্গ বলেন, ‘হিংসাত্মক তথ্য ছড়ানোর বিষয়টি সত্য এবং মানুষের সাধারণ আলোচনাকে ঠিক রেখে আমরা এই হিংসাত্মক তথ্যগুলোকে মুছে ফেলতে চাচ্ছি। যা আমরা মিয়ানমারসহ যুক্তরাষ্ট্রে করছি।’

মানবাধিকারকর্মী জার্নি বলেন, ‘ফেসবুক নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রই বিষাক্ত।’ তিনি আবার বলেন, ‘ফেসবুক একটি পশুতে পরিণত হয়েছে; প্রকৃতপক্ষে,পশুরা ফেসবুক ব্যবহার করছে। এই উস্কানিদাতারা মিয়ানমার সমাজের দুটি শক্তিশালী প্রতিষ্ঠানের মানুষ। একদল মিয়ানমার সেনাবাহিনী, আরেকদল সন্যাসী।’

spot_img

আরও পড়ুন

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...
spot_img

আরও পড়ুন

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, যা বর্তমানে ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি থেকে তাজ নাহার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে মাথা, মুখমণ্ডল ও...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির দুইটি ওরফিশ ভেসে আসার ঘটনা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে...
spot_img