Wednesday, July 22, 2026
28 C
Dhaka
No menu items!

আত্মত্যাগী দুলালের পরিবারের খোঁজ নিল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দুর্ঘটনায় নিহত দুলালের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতের স্বজনদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

রোববার (৩১ মে) উপজেলার কেজি স্কুলপাড়া দেওয়ানের খামার গ্রামে দুলালের বাড়িতে যান ইউএনও। সেখানে তিনি নিহত দুলালের বড় ভাই ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকও ছিলেন।

এ সময় ইউএনও অমৃত দেবনাথ বলেন, যাত্রীদের জীবন রক্ষায় দুলালের আত্মত্যাগ একটি বিরল ও অনুকরণীয় ঘটনা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য তিনি দুলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিহতের পরিবারের শান্তি, কল্যাণ ও ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার (২৯ মে) রাতে আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ সেটির ব্রেক বিকল হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও বাসটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন রক্ষার উদ্যোগ নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি থামানোর শেষ চেষ্টায় তিনি বাস থেকে নেমে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাস থামাতে গিয়ে নিজেই বাসের চাকায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার এই আত্মত্যাগের ফলে বাসে থাকা যাত্রীরা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img