Saturday, June 27, 2026
33.6 C
Dhaka

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী

চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে শিক্ষা খাতকে কেন্দ্র করেই আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের বাইরে গিয়ে দুই দেশের সম্পর্কের প্রধান ভিত্তি হওয়া উচিত জ্ঞান, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন।

শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা।” সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে তাদের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করেছে, তা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, “আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ থাকলে চলবে না।” চীনের সঙ্গে যৌথভাবে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগীভাবে সাজানোর কাজ চলছে।

তিনি বলেন, এখনও দেশে অনেক এলাকায় স্কুল-কলেজের স্বল্পতা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি সংযোজনের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি আরও জানান, শিগগিরই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে আরও গৌরবময়।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img