Thursday, June 25, 2026
27.3 C
Dhaka

শিক্ষাব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : নুর

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো গড়ে তুলতে হবে।

শুক্রবার (৮ মে) সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে হবে। শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে। শিক্ষকদের একটি বেতন এবং কাঠামো দরকার। আমরা এ বিষয়ে সম্মিলিতভাবে একটা পদক্ষেপ নেব যাতে শিক্ষকদের জন্য পর্যায়ক্রমে সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সরকার নতুন কিছু নীতিগত পদক্ষেপ বিবেচনা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “গ্রাজুয়েশনের নিচে কোনো লোক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না।”

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পালনের ঘোষণা দিয়েছে। তবে শনিবার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সপ্তাহের অন্য কোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবু কালাম মো. সাঈদ, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, উত্তর পূর্ব গজালিয়া মাদ্রাসার সুপার মো. সাইদুর রহমান, এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং পটুয়াখালী জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

সভায় অংশ নেওয়া শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img