কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নাজমুল ইসলাম প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ মে)
সিএ/এমই


